বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরতেই হবে : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৩:২৮ পিএম

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান বলেছেন, রোহিঙ্গা সংকটের একমাত্র স্থায়ী সমাধান হলো তাদের মিয়ানমারে প্রত্যাবর্তন।

রোববার (১৭ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে ব্রিফিং শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

খলিলুর রহমান বলেন, আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে রোহিঙ্গা ইস্যুতে উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলন আয়োজনের মাধ্যমে বিষয়টি আবারও বৈশ্বিক আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। গত বছর প্রধান উপদেষ্টার উদ্যোগে জাতিসংঘের সব সদস্যকে আহ্বান জানানো হলে দ্রুতই ইতিবাচক সাড়া পাওয়া যায়। পরে সাধারণ পরিষদ সর্বসম্মতভাবে সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেয়, যেখানে ১০৬টি দেশ কো-স্পন্সর করে।

তিনি বলেন, এই সম্মেলন রোহিঙ্গাদের জন্য একটি বড় সুযোগ। তাদের আশা-আকাঙ্ক্ষা, স্বপ্ন ও বাস্তব অভিজ্ঞতা বিশ্ব সম্প্রদায়ের সামনে তুলে ধরা হবে। যদিও রোহিঙ্গারা জাতিসংঘের সদস্য নয়, তবে তাদের বক্তব্য পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ কাজ করছে।

আগামী ২৫ আগস্ট রোহিঙ্গা ঢলের আট বছর পূর্তির দিন কক্সবাজারে ‘অংশীজন সংলাপ: রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলন’ অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে যোগ দিতে পারেন। এতে কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রী, আন্তর্জাতিক দূত, বিদেশে বাংলাদেশ মিশনের প্রতিনিধি ও জাতিসংঘ সংস্থাগুলোর কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

নিরাপত্তা উপদেষ্টা বলেন, “আন্তর্জাতিক সাহায্য দিয়ে কতদিন তাদের রাখা সম্ভব? শেষ পর্যন্ত তাদের মিয়ানমারেই ফিরতে হবে। সাহায্য কমে গেলে স্থানীয় জনগোষ্ঠীর ওপর বিরূপ প্রভাব পড়ে। তাই সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি প্রত্যাবাসনই এখন মূল লক্ষ্য।”

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কক্সবাজার সম্মেলনের পর ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে এবং ৬ ডিসেম্বর দোহায় রোহিঙ্গাবিষয়ক আরও দুটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  রোহিঙ্গা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close