বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      
দুর্ঘটনার কবলে ইবির শিক্ষকবাহী বাস, আহত অন্তত ৬
ইবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৩:২২ পিএম আপডেট: ১৭.০৮.২০২৫ ৩:২৫ PM
দুর্ঘটনার কবলে ইবির শিক্ষকবাহী বাস

দুর্ঘটনার কবলে ইবির শিক্ষকবাহী বাস

কুষ্টিয়া শহর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে ফেরার পথে শিক্ষকবাহী একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। 

আজ রবিবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১০টার দিকে ক্যাম্পাস পার্শ্ববর্তী ১১ মাইল (বৃত্তিপাড়া) এলাকায় রূপসা পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। 

এতে ড্রাইভারসহ অন্তত ছয়জন শিক্ষক আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে কুষ্টিয়া শহর থেকে ছেড়ে আসা শিক্ষকবাহী বাসটি দ্রুতগতিতে চলছিল। পথে একটি অটোভ্যানকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা রূপসা বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ড্রাইভার ভেতরে চাপা পড়ে গেলে উপস্থিত শিক্ষার্থী ও স্থানীয়রা দড়ি বেঁধে বাস সরিয়ে তাকে উদ্ধার করেন।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ বলেন, “ড্রাইভার নজরুলকে এক্স-রে করানোর জন্য মেডিকেলে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে ইনজুরি সম্পর্কে জানা যাবে। আল হাদিস বিভাগের শিক্ষক ড. মো. শফিকুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় পাঠানো হয়েছে। বাকিরা তেমন গুরুতর আহত হননি। সব মিলিয়ে ছয়-সাতজন আহত হয়েছেন।”

তিনি আরো জানান, দুর্ঘটনাগ্রস্ত বিশ্ববিদ্যালয়ের বাসটি গ্যারেজে পাঠানো হচ্ছে এবং রূপসা পরিবহনের বাসটি হাইওয়ে পুলিশ উদ্ধার করেছে। বিষয়টি নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনার উদ্যোগ নেয়া হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ইবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close