বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আটলান্টিকে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘এরিন’, কখন কোথায় আঘাত হানবে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৫:৩০ AM

আটলান্টিক মহসাগরে তৈরি হওয়া ‘এরিন’ শক্তিশালী হয়ে ৪ মাত্রার ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। যা যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে এগোতে শুরু করেছে। ঝড়টি শক্তির দিক থেকে ক্যাটাগরি-৫ এ অবস্থান করছে।

শনিবার (১৭ আগস্ট) মার্কিন জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র (এনএইচসি) এ তথ্য জানিয়েছে। 

রয়টার্স জানিয়েছে, ঘূর্ণিঝড়টি বর্তমানে অ্যাঙ্গুইলা থেকে ১০৫ মাইল (১৭০ কিমি) উত্তরে অবস্থান করছে। ঝড়টির কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ মাইল (২৫৫ কিলোমিটার)।

এনএইচসি জানিয়েছে, এরিন সপ্তাহান্তে এবং আগামী সপ্তাহে দক্ষিণ-পশ্চিম আটলান্টিকের ওপর আরও শক্তিশালী হবে। এর ফলে সপ্তাহজুড়ে উত্তর লিউয়ার্ড দ্বীপপুঞ্জ, ভার্জিন দ্বীপপুঞ্জ, পুয়ের্তো রিকো, হিস্পানিওলা এবং তুর্কস ও কাইকোস দ্বীপপুঞ্জ প্রভাব থাকবে। আগামী সপ্তাহে এর প্রভাব বাহামা, বারমুডা এবং যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল পর্যন্ত ছড়িয়ে পড়বে।

ঘূর্ণিঝড় এরিনের প্রভাবে রোববার উত্তর লিওয়ার্ড দ্বীপপুঞ্জ, ভার্জিন দ্বীপপুঞ্জ এবং পুয়ের্তো রিকোজুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া সোমবারের দিকে মার্কিন পূর্ব উপকূল এবং বারমুডার মধ্যে উত্তর দিকে মোড় নেওয়ার আগে ঝড়টি উত্তর ক্যারিবিয়ান লিওয়ার্ড দ্বীপপুঞ্জের উত্তরে অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  এরিন   ঘূর্ণিঝড়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close