বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সন্তানদের নিয়ে ব্যক্তিগত অনুষ্ঠানের ভিডিও প্রকাশ, ক্ষোভ ঝারলেন পরীমণি
বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৫:১৬ AM

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি সম্প্রতি তার ছেলে পদ্মের তৃতীয় জন্মদিন উদ্‌যাপন করেন। গেল ১০ আগস্ট ছিল এ বিশেষ দিনটি। পারিবারিক আয়োজনে ঘনিষ্ঠজনদের নিয়ে অনুষ্ঠিত এই জন্মদিনের অনুষ্ঠান নিয়ে এখন সামাজিকমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে।

কারণ, অনুষ্ঠানটি ব্যক্তিগত রাখতে চাইলেও কিছু ভিডিও ও ছবি পরীমণির অজান্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এতে বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

পরীমণি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ব্যক্তিগত জীবনের এমন স্পর্শকাতর মুহূর্তকে ব্যবসায়িকভাবে ব্যবহার করায় তিনি ভীষণ হতাশ। তিনি বলেন, ‘‘যাদের আমি নিজের মানুষ মনে করতাম, তারাই আমার বিশ্বাস ভেঙেছে। আমি চেয়েছিলাম সন্তানদের নিয়ে একটি ব্যক্তিগত মুহূর্ত উদ্‌যাপন করতে। কিন্তু কিছু ‘কনটেন্ট ক্রিয়েটর’ ওই আয়োজনে এসে অনুমতি ছাড়া ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে।’’

তিনি আরও লেখেন, ‘‘আমার সন্তানেরা কোনোভাবেই ব্যবসায়িক উপাদান নয়। এই ইভেন্ট নিয়ে আমি নিজে কিছু পোস্ট করিনি, কারণ এটি ছিল একান্ত ব্যক্তিগত। কিন্তু কিছু মানুষ সেটিকে ঘিরে রিল, ভিডিও আর ভ্লগ বানিয়ে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে।’’

এ সময় তিনি অভিযোগ করেন, তার ফেসবুক অনুপস্থিতির সুযোগ নিয়ে অনেকেই তাকে ও তার সন্তানদের ঘিরে ‘অনুচিত আচরণ’ করেছেন।

পরীমণির এই স্ট্যাটাসে তার ভক্তরা এবং সহকর্মীরাও মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ তার বক্তব্যের প্রতি সহানুভূতি জানিয়েছেন, আবার কেউ স্ট্যাটাসের ভাষা নিয়ে প্রশ্ন তুলেছেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  পরীমণি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close