প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৪:৪৯ AM

ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় গ্যাস পাইপলাইনের রক্ষণাবেক্ষণ ও স্থানান্তর কাজের জন্য ঢাকার আশপাশের বিভিন্ন এলাকায় আগামী রোববার (১৭ আগস্ট) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রায় ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার (১৬ আগস্ট) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার মৃধাবাড়ী-শনির আখড়া-নামা শ্যামপুর অংশে গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য জুরাইন, ধোলাইরপাড়, জিয়া সরণি, দনিয়া, শনির আখড়া, মাতুয়াইল, নামা শ্যামপুর, পলাশনগর ও মৃধাবাড়ী এলাকায় সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া আশপাশের এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও জানানো হয়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
স্বদেশ প্রতিদিন/এমএম