শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● নান্দাইলে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ইমাম গ্রেপ্তার      ● পাহাড়ের বুকে রহস্যের সুড়ঙ্গ, অন্ধকার পেরোলেই আলো      ● ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, বন্ধ ৪০০ স্কুল      ● নান্দাইলের গাংগাইল ইউপি দ্বি-তল ভবন কমপ্লেক্স নির্মাণে ৪ কোটি টাকা বরাদ্দ      ● ঠিকানার জটিলতায় আটকে গেল মিশনের প্রাথমিক নিয়োগ      ● রাতে ভাত খেলেই কি ওজন বাড়ে?      ● হৃতিক-সাবার সম্পর্ক নিয়ে যা বললেন নায়কের সাবেক স্ত্রী      ● দারুণ ছন্দে সিদ্ধার্থ-তামান্নার ‘দ্য ভ্যান’      ● দুর্গাপূজায় পাঁচ দিনের সরকারি ছুটি      ● চাঁপাইনবাবগঞ্জে আবারও ককটেল বিস্ফোরণ, উদ্ধার ১১টি      ● বিএনপির বিতর্কিত নেতাকর্মীদের তালিকা হচ্ছে      ● হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু      
সৌদি প্রবাসী ছেলের সন্ধানে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন অসহায় বাবা
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৮:৪১ পিএম

ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের কাচিনা গ্রামের মো. সফির উদ্দিন ছয় মাস ধরে তাঁর ছেলে সোহরাব হোসাইনের (৩৫) সন্ধানে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন। 

সোহরাব ২০০৭ সালের ২৯ জুলাই কাজের উদ্দেশ্যে সৌদি আরবে যান। সেখানে তিনি ‘তানিয়া আল খাইজ ওয়াটর’ কোম্পানিতে কর্মরত ছিলেন।

গত রমজানের এক-দেড় মাস আগে মায়ের সঙ্গে শেষবার ফোনে কথা হয়। তখন তিনি ভালো আছেন এবং কিছু টাকা পাঠিয়েছেন। এরপর থেকে পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই।

সোহরাব সৌদি আরবে জেলে আছে এমন খবর পেয়ে, মো. সফির উদ্দিন গত ২৪ এপ্রিল ওয়েজ আনার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আবেদন করেছেন। তবে এখনো ছেলের অবস্থান বা বেঁচে থাকা-নথাকার বিষয়ে নিশ্চিত হতে পারেননি।

সোহরাবের ছেলে জানিয়েছেন, “বাবা দীর্ঘদিন ধরে ফোন দেননি। তাঁর কোথায় আছেন, কেমন আছেন তা জানি না। পরিবারের সবাই দুশ্চিন্তায় আছি। আমরা চাই আমাদের বাবাকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হোক।”

সোহরাবের মা জাহানারা জানান, “আমরা জানি না তিনি জেলে আছেন কি-না। সরকারকে অনুরোধ করছি, আমাদের ছেলেকে খুঁজে ফিরিয়ে দেওয়া হোক।”

মো. সফির উদ্দিন বলেন, “আমার প্রধান দাবি হলো সরকারের মাধ্যমে ছেলের সন্ধান পেয়ে তাকে দেশে ফিরিয়ে আনা। ছেলেকে বাঁচিয়ে আনাটাই এখন আমাদের একমাত্র লক্ষ্য।”

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  সৌদি প্রবাসী   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close