শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● এক মাসের ব্যবধানে বাবা-মা হারানো সেই ৫ মেয়ের পাশে প্রধানমন্ত্রী      ● ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, শিশুসহ নিহত ৭      ● মাটিচাপা পড়ে সৌদি প্রবাসী ইসমাইলের মৃত্যু, এলাকায় শোকের মাতম      ● কালীগঙ্গা নদীতে বেউথা ঘাটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ কাল      ● ঝিনাইদহ কারাগারে ধারণক্ষমতার তিনগুণ বন্দি, বাড়ছে সংকট      ● ২ অঘটনেই বদলে গেছে বিশ্বকাপের সূচি      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● ক্যানসার জয় করে দলে ফিরলেন ম্যাডিনসন      ● দ্বন্দ্ব ভুলে মিত্র হতে যাচ্ছে সৌদি ও আমিরাত      ● ইরানি সংবাদমাধ্যমে নেতানিয়াহু-বিন জায়েদের বিরুদ্ধে দাবি      ● দুই মেট্রোরেল নির্মাণে কাজ পেল পাঁচ দেশের কোম্পানি      ● মিরপুরে ফুটপাতের চেহারা বদলে গেছে, স্বস্তিতে পথচারীরা      
এক মাসের ব্যবধানে বাবা-মা হারানো সেই ৫ মেয়ের পাশে প্রধানমন্ত্রী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৪:১১ পিএম

ঢাকার দোহার উপজেলার রাধানগর গ্রামের এক মাসের ব্যবধানে বাবা-মাকে হারানো পাঁচ কন্যার পরিবারের পাশে দাঁড়িয়েছে ‘আমরা বিএনপি পরিবার’। গণমাধ্যমে পরিবারটির দুর্দশার খবর প্রকাশের পর বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে। পরে তার নির্দেশে পরিবারের পাশে দাঁড়াতে একটি প্রতিনিধি দল পাঠানো হয়।

শুক্রবার (২ অক্টোবর) ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে প্রতিনিধি দলটি দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নের রাধানগর গ্রামের প্রয়াত কৃষক আবুল কালাম আজাদ ও ফরিদা বেগমের বাড়িতে যায়। সেখানে তারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং এতিম পাঁচ কন্যার খোঁজখবর নেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পরিবারটির জন্য আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

সংগঠনটির সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান দল-মত নির্বিশেষে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ‘‘আমরা বিএনপি পরিবার’’ সংগঠনটি গঠন করেছেন। সংবাদমাধ্যমে এই পরিবারের দুর্দশার খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে এবং তিনি তাৎক্ষণিকভাবে পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। তাঁর পক্ষ থেকে সহমর্মিতা ও সহযোগিতার বার্তা নিয়ে আমরা আজ এখানে এসেছি।’

তিনি আরও বলেন, ‘এমন অসহায় ও বিপদগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, গত ২৮ আগস্ট দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নের রাধানগর গ্রামে নিজ বাড়ি থেকে ফরিদা বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এর ৩১ দিন পর ২৯ সেপ্টেম্বর একই বাড়ির একটি কক্ষ থেকে তার স্বামী কৃষক আবুল কালাম আজাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্র ও গণমাধ্যমের প্রতিবেদনে পরিবারটির দীর্ঘদিনের আর্থিক সংকটের কথা উঠে এসেছে।

এই দম্পতি পাঁচ কন্যাসন্তান রেখে গেছেন। বাবা-মাকে হারানোর পর তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এ পরিস্থিতিতে সংবাদমাধ্যমে বিষয়টি উঠে আসার পর পরিবারের পাশে সহায়তা নিয়ে দাঁড়িয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।

এ সময় সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।




স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  দোহার   পাঁচ কন্যা   এতিম পাঁচ মেয়ে   তারেক রহমান   আমরা বিএনপি পরিবার   রাধানগর   বিলাশপুর   আবুল কালাম আজাদ   ফরিদা বেগম   প্রধানমন্ত্রীর সহায়তা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close