শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● নান্দাইলে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ইমাম গ্রেপ্তার      ● পাহাড়ের বুকে রহস্যের সুড়ঙ্গ, অন্ধকার পেরোলেই আলো      ● ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, বন্ধ ৪০০ স্কুল      ● নান্দাইলের গাংগাইল ইউপি দ্বি-তল ভবন কমপ্লেক্স নির্মাণে ৪ কোটি টাকা বরাদ্দ      ● ঠিকানার জটিলতায় আটকে গেল মিশনের প্রাথমিক নিয়োগ      ● রাতে ভাত খেলেই কি ওজন বাড়ে?      ● হৃতিক-সাবার সম্পর্ক নিয়ে যা বললেন নায়কের সাবেক স্ত্রী      ● দারুণ ছন্দে সিদ্ধার্থ-তামান্নার ‘দ্য ভ্যান’      ● দুর্গাপূজায় পাঁচ দিনের সরকারি ছুটি      ● চাঁপাইনবাবগঞ্জে আবারও ককটেল বিস্ফোরণ, উদ্ধার ১১টি      ● বিএনপির বিতর্কিত নেতাকর্মীদের তালিকা হচ্ছে      ● হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু      
নান্দাইলে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ইমাম গ্রেপ্তার
প্রতিনিধি, নান্দাইল (ময়মনসিংহ)
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৫:৪১ পিএম

ময়মনসিংহের নান্দাইলে একটি বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রুবেল মিয়া (৩২) নামে এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার রীরকামটখালী এলাকার মাতৃছায়া বৃদ্ধাশ্রমে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ।

নান্দাইল মডেল থানা ও বৃদ্ধাশ্রমের পরিচালক রফিকুল ইসলাম জানান, উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামের আবদুর রহিমের ছেলে এবং চৈতনখালী মসজিদের ইমাম রুবেল মিয়া বৃহস্পতিবার সন্ধ্যায় বৃদ্ধাশ্রমে প্রবেশ করেন। সেখানে ৩০ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে।

এ সময় ওই নারীর চিৎকার শুনে বৃদ্ধাশ্রমের অন্য বাসিন্দারা এগিয়ে এসে রুবেল মিয়াকে আটক করেন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় নান্দাইল মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

অভিযোগের বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।




স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  নান্দাইল   ময়মনসিংহ   ইমাম গ্রেপ্তার   ধর্ষণের চেষ্টা   প্রতিবন্ধী নারী   বৃদ্ধাশ্রম   পুলিশ   মামলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close