শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● রাতে ভাত খেলেই কি ওজন বাড়ে?      ● হৃতিক-সাবার সম্পর্ক নিয়ে যা বললেন নায়কের সাবেক স্ত্রী      ● দারুণ ছন্দে সিদ্ধার্থ-তামান্নার ‘দ্য ভ্যান’      ● দুর্গাপূজায় পাঁচ দিনের সরকারি ছুটি      ● চাঁপাইনবাবগঞ্জে আবারও ককটেল বিস্ফোরণ, উদ্ধার ১১টি      ● বিএনপির বিতর্কিত নেতাকর্মীদের তালিকা হচ্ছে      ● হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু      ● কিশোরগঞ্জে 'জাতীয় উৎপাদনশীলতা দিবস' পালিত      ● এক মাসের ব্যবধানে বাবা-মা হারানো সেই ৫ মেয়ের পাশে প্রধানমন্ত্রী      ● ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, শিশুসহ নিহত ৭      ● মাটিচাপা পড়ে সৌদি প্রবাসী ইসমাইলের মৃত্যু, এলাকায় শোকের মাতম      ● কালীগঙ্গা নদীতে বেউথা ঘাটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ কাল      
রাতে ভাত খেলেই কি ওজন বাড়ে?
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৫:১২ পিএম

ওজন কমানোর চেষ্টা করছেন—এমন অনেকেরই মনে প্রশ্ন থাকে, রাতে ভাত খাওয়া যাবে কি না। প্রচলিত ধারণা হলো, রাতে ভাত খেলেই ওজন বাড়ে। ফলে ডায়েট শুরু করলেই অনেকে সবার আগে রাতের খাবার থেকে ভাত বাদ দেন। তবে পুষ্টিবিদদের মতে, শুধু রাতে ভাত খাওয়াকে ওজন বাড়ার কারণ হিসেবে দেখার সুযোগ নেই।

ভারতীয় পুষ্টিবিদ রূপালী দত্তের মতে, রাতে ভাত খাওয়া নিজে থেকে ওজন বাড়ায় না। ওজন নিয়ন্ত্রণের বিষয়টি মূলত নির্ভর করে একজন ব্যক্তি সারাদিনে কত ক্যালরি গ্রহণ করছেন এবং কতটা ক্যালরি খরচ করছেন তার ওপর। তাই সারাদিনের মোট খাবারের পরিমাণ ও খাদ্যাভ্যাসের দিকে নজর দেওয়াই বেশি গুরুত্বপূর্ণ।

পরিমাণ নিয়ন্ত্রণেই গুরুত্ব

বিশেষজ্ঞরা ভাত পুরোপুরি বাদ দেওয়ার পরিবর্তে এর পরিমাণ নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছেন। রূপালী দত্তের মতে, প্রতি বেলা খাবারে আধা কাপ থেকে এক কাপ রান্না করা ভাত রাখা যেতে পারে। পরিমাণ নিয়ন্ত্রণে থাকলে ওজন কমানোর খাদ্যতালিকায় ভাতও রাখা সম্ভব।

ভাতের সঙ্গে কী খাওয়া হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ। শুধু ভাত না খেয়ে এর সঙ্গে ডাল, পনির বা মুরগির মাংসের মতো প্রোটিন এবং পর্যাপ্ত শাকসবজি রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এতে খাবারে পুষ্টির ভারসাম্য তৈরি হয় এবং খাবারটি আরও পরিপূর্ণ হয়।

সেলিব্রিটি পুষ্টিবিদ রুজুতা দিওয়েকারের মতে, ওজন কমানোর জন্য ভাত পুরোপুরি বাদ দেওয়ার প্রয়োজন নেই। তিনি সাধারণ চালের পরিবর্তে হাতে ছাঁটা বা সিঙ্গেল-পলিশড চাল বেছে নেওয়া, রাতে ভাত খাওয়ার পর ঘুমানোর আগে অন্তত দুই ঘণ্টা বিরতি রাখা এবং অতিরিক্ত খাবার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।

ভাত নাকি রুটি?

ওজন কমাতে গিয়ে অনেকেই রাতের ভাত বাদ দিয়ে রুটি খাওয়া শুরু করেন। তবে পুষ্টিবিদ কবিতা দেবগনের মতে, ভাত বা রুটির মধ্যে একটিকে সবার জন্য ভালো বলা যায় না। কোনটি উপযোগী হবে, তা ব্যক্তির হজমক্ষমতা, পছন্দ এবং পুরো খাদ্যতালিকার ওপর নির্ভর করে।

তাই ওজন কমানোর জন্য রাতের খাবার থেকে ভাত একেবারে বাদ দেওয়ার প্রয়োজন নেই। বরং পরিমাণ নিয়ন্ত্রণ, পর্যাপ্ত সবজি ও প্রোটিন এবং সারাদিনের সুষম খাদ্যাভ্যাসের দিকে নজর দেওয়া গুরুত্বপূর্ণ। পাশাপাশি ব্যক্তিভেদে খাদ্যাভ্যাসের প্রয়োজন ভিন্ন হতে পারে, তাই বিশেষ কোনো ডায়েট অনুসরণ করার আগে পুষ্টিবিদ বা চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।



স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ওজন কমানো   রাতে ভাত   ভাত খাওয়া   ডায়েট   পুষ্টিবিদ   স্বাস্থ্যকর খাবার   ওজন নিয়ন্ত্রণ   সুষম খাবার   স্বাস্থ্য   খাদ্যাভ্যাস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close