শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● কিশোরগঞ্জে 'জাতীয় উৎপাদনশীলতা দিবস' পালিত      ● এক মাসের ব্যবধানে বাবা-মা হারানো সেই ৫ মেয়ের পাশে প্রধানমন্ত্রী      ● ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, শিশুসহ নিহত ৭      ● মাটিচাপা পড়ে সৌদি প্রবাসী ইসমাইলের মৃত্যু, এলাকায় শোকের মাতম      ● কালীগঙ্গা নদীতে বেউথা ঘাটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ কাল      ● ঝিনাইদহ কারাগারে ধারণক্ষমতার তিনগুণ বন্দি, বাড়ছে সংকট      ● ২ অঘটনেই বদলে গেছে বিশ্বকাপের সূচি      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● ক্যানসার জয় করে দলে ফিরলেন ম্যাডিনসন      ● দ্বন্দ্ব ভুলে মিত্র হতে যাচ্ছে সৌদি ও আমিরাত      ● ইরানি সংবাদমাধ্যমে নেতানিয়াহু-বিন জায়েদের বিরুদ্ধে দাবি      ● দুই মেট্রোরেল নির্মাণে কাজ পেল পাঁচ দেশের কোম্পানি      
কিশোরগঞ্জে 'জাতীয় উৎপাদনশীলতা দিবস' পালিত
প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৪:১৮ পিএম

কিশোরগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (২ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন তথ্য অধিদপ্তর কিশোরগঞ্জের সহকারী পরিচালক মো. সাইফুল আলম, বিসিক জেলা কার্যালয় কিশোরগঞ্জের সহকারী মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) মো. আছাদুজ্জামান আল ফারুক, কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. পল্লব কুমার দেবনাথ, বিসিক শিল্পাঞ্চল ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আজমল খান, জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি আলহাজ মো. খালেকুজ্জান, মানুরী টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. এম মাহফুজুর রহমান বাপ্পী এবং উদ্যোক্তা তানিয়া ইসলামসহ অনেকে।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও টেকসই অগ্রগতির জন্য উৎপাদনশীলতা বাড়ানোর কোনো বিকল্প নেই। আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার, উদ্ভাবনী চিন্তার বিকাশ, দক্ষ জনশক্তি তৈরি এবং কর্মক্ষেত্রে সময় ও সম্পদের সর্বোচ্চ সদ্ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব।

তারা বলেন, উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উদ্যোক্তা, শ্রমিকসহ সমাজের সর্বস্তরের মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। দেশের অর্থনীতিকে আরও গতিশীল ও টেকসই করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।



স্বদেশ প্রতিদিন/এস পি




আরও সংবাদ   বিষয়:  কিশোরগঞ্জ   জাতীয় উৎপাদনশীলতা দিবস   উৎপাদনশীলতা   কিশোরগঞ্জ জেলা প্রশাসন   বিসিক   অর্থনৈতিক উন্নয়ন   দক্ষ জনশক্তি   আধুনিক প্রযুক্তি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close