বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সম্মানজনক ক্যাপস্টোন কোর্স সম্পন্ন করলেন বাকৃবি অধ্যাপক মিনারা খাতুন
বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৮:৪৮ পিএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মোছা. মিনারা খাতুন ন্যাশনাল ডিফেন্স কলেজে 
অনুষ্ঠিত তিন সপ্তাহব্যাপী স্ট্র্যাটেজিক লিডারশিপ প্রশিক্ষণ ক্যাপস্টোন কোর্স ২০২৫/২ সফলভাবে সম্পন্ন করেছেন।

সম্প্রতি রাজধানীর মিরপুর সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে ও এনডিসি কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক তার হাতে সনদ তুলে দেন।

শনিবার (১৬ আগস্ট) ড. মিনারা খাতুন তার এই অর্জনের অভিজ্ঞতা জানিয়ে বলেন, ‘ক্যাপস্টোন কোর্সে অংশ নেওয়া আমার জন্য এক অনন্য অভিজ্ঞতা। কঠোর প্রশিক্ষণ ও উচ্চপর্যায়ের ইন্টারঅ্যাকশনের মাধ্যমে জাতীয় নিরাপত্তা, কৌশলগত নেতৃত্ব এবং বৈশ্বিক সহযোগিতা সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি আরও বিস্তৃত হয়েছে। এই সনদ শুধু সম্মানই নয়, বরং দেশসেবায় নতুন উদ্দীপনা জোগাবে।’

গত ১৩ থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন সপ্তাহব্যাপী এ কোর্সে জাতীয় নিরাপত্তা, কৌশলগত পরিকল্পনা ও দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় বিষয়ে সিনিয়র নেতাদের দক্ষতা উন্নয়নে কাজ করা হয়। অংশগ্রহণকারীরা কেস স্টাডি, সিমুলেশন ও গ্রুপ ওয়ার্কের মাধ্যমে সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তঃক্ষেত্রীয় নেটওয়ার্ক তৈরিতে প্রশিক্ষণ নেন।

ক্যাপস্টোন কোর্স ন্যাশনাল ডিফেন্স কলেজ পরিচালিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোর্স যার লক্ষ্য কৌশলগত সচেতনতা বৃদ্ধি, সূক্ষ্ম চিন্তাভাবনার বিকাশ, আন্তঃসংস্থা সহযোগিতা বৃদ্ধি করা এবং বাংলাদেশের বিভিন্ন সংস্থার নেতৃত্ব পর্যায়ে জাতীয় নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ক সমন্বিত ধারণা গড়ে তোলা।

কোর্স আয়োজকরা বলেন, পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপট, প্রাকৃতিক দুর্যোগ ও জটিল চ্যালেঞ্জ মোকাবিলায় অংশগ্রহণকারীরা অন্তর্ভুক্তিমূলক ও সংস্কারমুখী নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

তাদের ভাষ্য অনুযায়ী, ক্যাপস্টোন কোর্স এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, নীতিনির্ধারক, কূটনীতিক, শিক্ষাবিদ, ব্যবসায়ী, সাংবাদিক, সিভিল সোসাইটি সদস্য এবং আইন বিশেষজ্ঞরা কৌশলগত ভাবনাকে বাস্তব পরিকল্পনায় রূপ দেওয়ার দক্ষতা অর্জন করেন। কোর্স শেষ করাটা প্রতিটি অংশগ্রহণকারীর পেশাগত জীবনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকে, যা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় দায়িত্ব পালনে তাদের প্রস্তুত করে।




আরও সংবাদ   বিষয়:  সম্মান   ক্যাপস্টোন   কোর্স   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close