বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভারতের যুদ্ধবিমান ধ্বংস করা পাইলটদের পাকিস্তানের সর্বোচ্চ সামরিক পদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ১২:৪৯ পিএম

পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) সেই সাহসী পাইলটরা, যারা চলতি বছরের মে মাসে ভারতের ছয়টি যুদ্ধবিমান ও রাফাল ফাইটার জেট ভূপাতিত করেছিলেন এবং রাশিয়ান এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছিলেন, তাদেরকে দেশের সর্বোচ্চ সামরিক বীরত্ব পদক প্রদান করেছে পাকিস্তান।

শুক্রবার (১৫ আগস্ট) স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই পদক তুলে দেন। 

বিশেষভাবে সম্মান জানানো হয় উইং কমান্ডার মালিক রিজওয়ানুল হককে, যিনি ‘অপারেশন বুনিয়ানুম মারসুস’-এ এস-৪০০ সিস্টেম ধ্বংসের কৃতিত্ব অর্জন করেছেন। তাকে ‘তামঘা-ই-বসালাত’ পদক প্রদান করা হয়।

পাকিস্তানের মিডিয়া উইং, আইএসপিআর জানিয়েছে, ‘সিতারা-ই-জুরাত’ পদক পান উইং কমান্ডার বিলাল রাজা, উইং কমান্ডার হাম্মাদ ইবনে মাসউদ, স্কোয়াড্রন লিডার এম ইউসুফ খান, স্কোয়াড্রন লিডার মুহাম্মদ ওসামা ইশফাক, স্কোয়াড্রন লিডার মুহাম্মদ হাসান আনিস, স্কোয়াড্রন লিডার তালাল হাসান ও স্কোয়াড্রন লিডার ফিদা মুহাম্মদ খান।

উল্লেখ্য, চলতি বছরের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মিরের পেহেলগামে এক হামলায় ২৬ জন নিহত হন। ভারত হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও পাকিস্তান তা প্রত্যাখ্যান করে। পরে উভয় দেশ একাধিক সামরিক ও কূটনৈতিক পদক্ষেপ নেয়। ৭ মে পাকিস্তান ‘অপারেশন বুনিয়ানুম মারসুস’ শুরু করে এবং ভারতের ক্ষেপণাস্ত্র ও বিমান স্থাপনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটায়। এরপর যুক্তরাষ্ট্রের তৎপরতায় যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  পিএএফ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close