বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মুন্নী সাহা ও স্বামীর সম্পদের হিসাব তলব করেছে দুদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ১১:৫৬ পিএম

দুর্নীতি দমন কমিশন (দুদক) সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামী মো. কবীর হোসেনের কাছে সম্পদ বিবরণী দাখিলের আদেশ দিয়েছে। 

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, অনুসন্ধানে তাদের ঘোষিত আয়ের তুলনায় বিপুল পরিমাণ অপ্রকাশিত সম্পদ পাওয়া গেছে। তাই দুদক আইন, ২০০৪-এর ২৬(১) ধারা অনুযায়ী উভয়ের সম্পদ ও আয়ের উৎস যাচাইয়ের নির্দেশ দিয়েছে।

দুদকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ করবর্ষে মুন্নী সাহার স্থাবর ও অস্থাবর সম্পদ মিলিয়ে মোট ১৩ কোটি ৮১ লাখ ৫০ হাজার ১৪৯ টাকা, যেখানে তার বৈধ আয় ও সঞ্চয় মাত্র ৭৩ লাখ ৯৩ হাজার ২৫৭ টাকা। অর্থাৎ প্রাপ্ত সম্পদ তার আয়ের সঙ্গে মিলছে না।

অন্যদিকে, তার স্বামী মো. কবীর হোসেনের মোট সম্পদ ১৬ কোটি ৬৭ লাখ ৯৩ হাজার ৩৪০ টাকা, যেখানে বৈধ আয় ও সঞ্চয় মাত্র ৭ কোটি ৩৩ লাখ ৫৬ হাজার ৩২৩ টাকা। সঞ্চয়ের তুলনায় তার সম্পদও উল্লেখযোগ্যভাবে বেশি।

গত ৩০ জুলাই দুদকের একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করেছে। এছাড়া, ১৬ জুলাই মুন্নী সাহা, তার মা আপেল রানী সাহা, স্বামী ও ভাই তপন কুমার সাহার নামে থাকা ৩৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেয় আদালত।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  মুন্নী সাহা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close