সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
পঞ্চগড়ে মাদ্রাসায় শিক্ষা বৃত্তি বিতরণে অনিয়মের অভিযোগ
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ১১:৪২ পিএম আপডেট: ১৪.০৮.২০২৫ ১১:৪৫ PM

পঞ্চগড়ের বোদা উপজেলার নাশির মণ্ডল হাট ছালেহীয়া দাখিল মাদ্রাসার সুপার ইউসুফ আলীর বিরুদ্ধে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) প্রকল্পের শিক্ষা বৃত্তি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

প্রকল্পের আওতায় মাদ্রাসা ৫ লাখ টাকা পায়, যার ১ লাখ টাকা শিক্ষার্থীদের বৃত্তি হিসেবে বিতরণ করার কথা। অভিযোগ অনুযায়ী, সুপার ২০ শিক্ষার্থীকে বৃত্তির জন্য মনোনয়ন দেন, যার মধ্যে ৫ জন ছিলেন মাদ্রাসার শিক্ষকদের আত্মীয়। শিক্ষার্থীদের বলা হয়েছে, ৫ হাজার টাকা চেক থেকে আড়াই হাজার টাকা দিতে হবে, যা পরে টাকা ফেরত দেয়ার পরও বিতর্ক সৃষ্টি হয়।

একাধিক শিক্ষার্থী ও অভিভাবক অভিযোগ করেন, সুপার এই টাকা আদায় করেছেন। তবে সুপার ইউসুফ আলী টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন, তবে স্বজনপ্রীতির বিষয়টি স্বীকার করেছেন।

মাদ্রাসা পরিচালনা কমিটি ও উপজেলা শিক্ষা অফিস তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে, যা ৭ দিনের মধ্যে প্রতিবেদন দেবে। প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  শিক্ষা বৃত্তি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close