বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইতালিতে অনিয়মিত অভিবাসীর সংখ্যা বেড়েছে, শীর্ষে বাংলাদেশিরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ১১:৩১ পিএম

গত বছরের তুলনায় এ বছর ইতালিতে অনিয়মিত অভিবাসীর সংখ্যা কিছুটা বেড়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৩ আগস্ট পর্যন্ত সমুদ্রপথে ইতালি পৌঁছেছেন ৩৮,২৬৩ জন অভিবাসনপ্রত্যাশী, যার মধ্যে শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা।

ইতালির দক্ষিণ সার্ডিনিয়ায় একটি নৌকা ডুবিতে আটজন অভিবাসীর মধ্যে এক জন নিহত ও একজন জীবিত উদ্ধার হয়েছেন। উদ্ধার অভিযান চলছিল ফিন্যান্স গার্ড, কোস্টগার্ড এবং হেলিকপ্টারের মাধ্যমে। এছাড়াও লাম্পেদুসা দ্বীপে ৫৮ জন অভিবাসী পৌঁছেছে, তাদের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক। 

বেসরকারি সংস্থা লাইফসাপোর্ট ভূমধ্যসাগর থেকে ১৪৬ জনকে উদ্ধার করে ইতালির সাভোনা বন্দরে পৌঁছে দিয়েছে। তাদের মধ্যে শিশু, সন্তানসম্ভবা নারী ও একক অভিবাসীও ছিলেন। বেশিরভাগ নৌকায় কোনও লাইফজ্যাকেট ছিল না, ফলে তাদের জীবন ঝুঁকিতে ছিল।

উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি সুদানের নাগরিক, এরপর আফগানিস্তান, বাংলাদেশ, বুরকিনা ফাসো, ক্যামেরুন, আইভরি কোস্ট, ইরিত্রিয়া, গাম্বিয়া, ঘানা, গিনি, মালি, নাইজেরিয়া, সেনেগাল ও সোমালিয়ার নাগরিকরা রয়েছেন।

২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে অনিয়মিত অভিবাসীর সংখ্যা সামান্য বেড়েছে (৩৭,৬৪৪ থেকে ৩৮,২৬৩)। তবে ২০২৩ সালে একই সময়ে রেকর্ড ৯৯,৫২২ জন অভিবাসী পৌঁছেছিলেন। চলতি বছরের বাংলাদেশি অভিবাসীর সংখ্যা ১২,০৮৬, এরপরই ইরিত্রিয়া (৫,২১৫ জন) ও মিসর, পাকিস্তান, ইথিওপিয়া, সুদান ও সোমালিয়ার নাগরিকরা রয়েছে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  ইতালি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close