প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৪:২১ পিএম আপডেট: ১৩.০৮.২০২৫ ৪:২৪ PM

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মিসর ও জর্ডানসহ সিরিয়া ও লেবাননের কিছু অংশকে অন্তর্ভুক্ত করে ‘বৃহৎ ইসরায়েল’ প্রতিষ্ঠার ইচ্ছা প্রকাশ করেছেন। এই পরিকল্পনায় ফিলিস্তিন রাষ্ট্রের পুরো ভূখণ্ডও অন্তর্ভুক্ত।
ইসরায়েল ১৯৪৮ সালে জাতিসংঘের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। তখন থেকে ফিলিস্তিনিদের ভূমি দখল করে ইসরায়েলের বিস্তার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এখন তাদের লক্ষ্য চারটি স্বাধীন দেশের অংশ দখল করা।
আই২৪ নিউজের একটি অনুষ্ঠানে নেতানিয়াহুকে এই পরিকল্পনার প্রশ্ন করা হলে তিনি জানান, তিনি “অনেক চাই” এবং নিজেকে এক ঐতিহাসিক ও ঐশ্বরিক মিশনের অংশ হিসেবে দেখেন। অনুষ্ঠানে উপস্থাপক শ্যারন গাল নেতানিয়াহুকে বৃহৎ ইসরায়েলের মানচিত্রযুক্ত একটি অ্যামুলেটও দেন।
গত দুই বছরে ইসরায়েল ফিলিস্তিনের পশ্চিম তীর, গাজা উপত্যকা, দক্ষিণ লেবানন ও দক্ষিণ সিরিয়ায় বর্বরতা চালাচ্ছে। ইসরায়েলের লক্ষ্য এসব অঞ্চলের অংশ নিয়ে বৃহৎ ইসরায়েল প্রতিষ্ঠা করা। এর আগে ইসরায়েলি অর্থমন্ত্রী বাজায়েল স্মোরিচও ঘোষণা করেছিলেন, ভবিষ্যতে সিরিয়ার রাজধানী দামেস্ক এবং ফিলিস্তিনের জেরুজালেমকে ইসরায়েলের অন্তর্ভুক্ত করা হতে পারে।
সূত্র: মিডল ইস্ট আই
স্বদেশ প্রতিদিন/ আরএফ