বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আমজাদ হত্যা মামলার আসামি ওবায়দুল ফরিদপুর থেকে গ্রেফতার
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৪:২২ পিএম

রাজবাড়ীর আলোচিত আমজাদ খান হত্যা মামলার আসামি মো. ওবায়দুল (৩২) কে ফরিদপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। 

মঙ্গলবার (১৩ আগস্ট) রাত ১০টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ফরিদপুর কোতোয়ালি থানার একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি রাজবাড়ী সদর উপজেলার গাবলা গ্রামের বাসিন্দা এবং মো. মেহের মোল্লার ছেলে।

মামলার সূত্রে জানা গেছে, গত ২৩ জুলাই সন্ধ্যায় পূর্ব শত্রুতার জেরে আমজাদ খানের ওপর সশস্ত্র হামলা চালায় ওবায়দুলসহ আরও কয়েকজন। রাজবাড়ী সদরের মুচিদহ এলাকায় আমজাদ খানের বাড়িতে ঢুকে তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়।

আশপাশের লোকজন দ্রুত তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল ও সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরদিন (২৪ জুলাই) নিহতের ভাই রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তের অংশ হিসেবে র‍্যাব-১০ এর কাছে একটি বিশেষ অনুরোধ আসে আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য। এর পর থেকেই র‍্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায়।

র‍্যাব-১০-এর পক্ষ থেকে সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০টায় ফরিদপুর কোতোয়ালি এলাকায় অভিযান চালিয়ে মো. ওবায়দুলকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে রাজবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  আমজাদ হত্যা     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close