বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বড় আকারের টাইলসে বদলে যাচ্ছে অন্দরসজ্জার ধারণা      ● দুবাইয়ে একসঙ্গে নাচলেন হানি সিং ও আতিফ আসলাম      ● চার বছর পর ঢাকায় ফিরছেন ‘বিলিয়নেরেরা’খ্যাত ওটিলিয়া      ● কাহারোলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত      ● জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা      ● দেশে ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী      ● জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন রাজবাড়ীর খামারি জাহাঙ্গীর হোসেন      ● পাংশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন      ● দুগ্ধজাত পণ্যে পাবনার সুনাম ধরে রাখার আহ্বান ডিসির      ● উল্লাপাড়ায় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা      ● বেড়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত      ● নাসিরনগরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহের উদ্বোধন       
ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না: অর্থ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৩:৪৪ পিএম

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামী নির্বাচনে ঋণখেলাপিরা অংশগ্রহণ করতে পারবে না।

বুধবার (১৩ আগস্ট) সচিবালয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের আয়োজনে ‘ইপি পেনশন’ উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব ঋণখেলাপিদের শনাক্ত করা। তবে সমস্যা হচ্ছে কোর্টের স্টে অর্ডারের কারণে। উদাহরণ হিসেবে তিনি মহিউদ্দিন খান আলমগীরকে উল্লেখ করেন, যিনি ঋণখেলাপি অবস্থায় পাঁচ বছর নির্বাচন করেছেন।

তিনি বলেন, আগামী নির্বাচনে কালো টাকা রোধের ক্ষেত্রে সরকার উৎস ও প্রক্রিয়াকে লক্ষ্য করে পদক্ষেপ নিচ্ছে। আগের মতো সব সম্পদ এক ব্যক্তির হাতে না থাকায় এখন চেক অ্যান্ড ব্যালেন্স প্রণালী কাজ করছে।

অর্থ উপদেষ্টা আরও বলেন, “অর্থনৈতিক উন্নয়ন নির্ভর করে রাজনৈতিক সংস্কৃতির ওপর। যদি রাজনীতিবিদরা টাকা দিয়ে ভোট বা নমিনেশন নিশ্চিত করার প্রক্রিয়াকে উৎসাহ দেন, তবে অর্থ মন্ত্রণালয় থেকে আমরা কিছু করতে পারব না।”

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  ঋণখেলাপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close