শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● দাউদকান্দিতে বজ্রপাত রোধে ৫ হাজার তালবীজ রোপণের উদ্যোগ      ● ১২ অক্টোবর নয়াদিল্লিতে বিমসটেকের বৈঠকে অংশ নেবে বাংলাদেশ      ● আর্মি গলফ ক্লাবে ৯ম প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধন      ● আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা করে নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি      ● শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা: ববি হাজ্জাজ      ● ফ্রান্সে বসবাস, দেশে এসে ভাড়ায় ডাকাতি—ডিবির হাতে ধরা নাসির      ● রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ      ● ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে’      ● ডিবি পরিচয়ে প্রবাসফেরত যাত্রীদের টার্গেট, নেপথ্যে মাফিয়া চক্র      ● ৮৩ রানে থামলেন তানজিদ, হাতছাড়া হলো একাধিক রেকর্ড      ● ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হতে পারে বজ্রবৃষ্টি      ● ফায়ারিং স্কোয়াডে নিদাল হাসানের মৃত্যুদণ্ড, সম্প্রচারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের      
হাতিয়া উপজেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ১১:০১ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার উপজেলা ও পৌরসভা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। 

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়াজ উদ্দিন (রিয়াজ মাহমুদ) এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুল হালিম। পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক পদে দায়িত্ব পেয়েছেন শরিফুল ইসলাম দুখু এবং সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন ফরহাদ মাহমুদ।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশে গঠিত এই কমিটি দীর্ঘদিন ধরে স্থবির হয়ে পড়া সাংগঠনিক কার্যক্রম পুনরুজ্জীবিত করার লক্ষ্যে গঠিত হয়েছে।

উপজেলা আহ্বায়ক রিয়াজ মাহমুদ ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন। তিনি হাতিয়া ডিগ্রি কলেজে অধ্যয়নকালে থেকে দলের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে নেতৃত্বের আসনে এসেছেন। সদস্য সচিব আবদুল হালিমও দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় এবং তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছেন।

পৌরসভা আহ্বায়ক শরিফুল ইসলাম দুখু প্রায় এক দশক ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি ২০১৮ সালের শিক্ষার্থী আন্দোলন, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সদস্য সচিব ফরহাদ মাহমুদ দলের তৃণমূলকে শক্তিশালী করতে ও নতুন কর্মীদের রাজনীতিতে সম্পৃক্ত করতে কাজ করবেন।

নবগঠিত কমিটি দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ উপজেলা ও পৌরসভা কমিটি গঠন করে ইউনিয়ন, ওয়ার্ড ও মহল্লা পর্যায়ে সাংগঠনিক কাঠামোকে জোরদার করে আসন্ন রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে তৎপর হবে বলে জানান তারা।

কমিটি ঘোষণার পর স্থানীয় নেতাকর্মীরা নতুন নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাদের প্রতি আস্থা ও সমর্থন ব্যক্ত করেন। রিয়াজ মাহমুদ বলেন, “আমাদের লক্ষ্য ছাত্রদলের আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করা।” 

আবদুল হালিম বলেন, “দলীয় শৃঙ্খলা মেনে সংগঠনকে সুসংগঠিত করাই প্রধান কাজ।” 

শরিফুল ইসলাম দুখু বলেন, “অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও গণতান্ত্রিক আন্দোলনে সামনের সারিতে থাকব।” 

ফরহাদ মাহমুদ বলেন, “নতুন কর্মীদের রাজনীতিতে সম্পৃক্ত করাই আমাদের অগ্রাধিকার।”

স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  হাতিয়া   ছাত্রদল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close