শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● দাউদকান্দিতে বজ্রপাত রোধে ৫ হাজার তালবীজ রোপণের উদ্যোগ      ● ১২ অক্টোবর নয়াদিল্লিতে বিমসটেকের বৈঠকে অংশ নেবে বাংলাদেশ      ● আর্মি গলফ ক্লাবে ৯ম প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধন      ● আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা করে নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি      ● শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা: ববি হাজ্জাজ      ● ফ্রান্সে বসবাস, দেশে এসে ভাড়ায় ডাকাতি—ডিবির হাতে ধরা নাসির      ● রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ      ● ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে’      ● ডিবি পরিচয়ে প্রবাসফেরত যাত্রীদের টার্গেট, নেপথ্যে মাফিয়া চক্র      ● ৮৩ রানে থামলেন তানজিদ, হাতছাড়া হলো একাধিক রেকর্ড      ● ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হতে পারে বজ্রবৃষ্টি      ● ফায়ারিং স্কোয়াডে নিদাল হাসানের মৃত্যুদণ্ড, সম্প্রচারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের      
দাউদকান্দিতে বজ্রপাত রোধে ৫ হাজার তালবীজ রোপণের উদ্যোগ
প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৩:৩২ পিএম

কুমিল্লার দাউদকান্দিতে বজ্রপাতের ঝুঁকি কমানো, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় তালবীজ রোপণ কর্মসূচি শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ। এ কর্মসূচির আওতায় কুমিল্লার বিভিন্ন উপজেলার আঞ্চলিক সড়কের পাশে পর্যায়ক্রমে প্রায় পাঁচ হাজার তালবীজ রোপণ করা হবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বরগোয়ালী, চরগোয়ালী ও নোয়াদ্দা আঞ্চলিক সড়কের দুই পাশে তালবীজ রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।

কর্মসূচিতে সংগঠনের সদস্যদের পাশাপাশি সবুজ ছায়া মাল্টিমিডিয়া স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন। তালবীজ রোপণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় সামাজিক দায়িত্ববোধ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মিজানুর রহমান তালুকদার, চরগোয়ালী খন্দকার নাজির আহমদ বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক দেবনাথ, সবুজ ছায়া মাল্টিমিডিয়া স্কুলের প্রধান শিক্ষক কাজী মো. আক্তার হোসেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফরিদ ভূঁইয়া এবং শিক্ষার্থী ও সংগঠনের সদস্যরা।

আয়োজকেরা জানান, গত মাসে এ কর্মসূচির সূচনা করা হয়েছে। মাসব্যাপী কুমিল্লার বিভিন্ন উপজেলার আঞ্চলিক সড়কের পাশে পর্যায়ক্রমে প্রায় পাঁচ হাজার তালবীজ রোপণ করা হবে।

লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল বলেন, '২০১১ সাল থেকেই আমরা বজ্রপাতের ঝুঁকি কমানো ও পরিবেশ রক্ষায় তালবীজ রোপণ করে আসছি। গত ১৫ বছরে সারা দেশে অন্তত ৭০ হাজার তালবীজ রোপণ করা হয়েছে। এবারও বিভিন্ন এলাকায় পাঁচ হাজার তালবীজ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।'







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  দাউদকান্দি   কুমিল্লা   তালবীজ রোপণ   বজ্রপাত প্রতিরোধ   লাল সবুজ উন্নয়ন সংঘ   পরিবেশ সংরক্ষণ   জলবায়ু পরিবর্তন   পরিবেশ সচেতনতা   বৃক্ষরোপণ কর্মসূচি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close