শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● কুয়াকাটায় সেনাবাহিনীর ভুয়া পরিচয়ে প্রেম, যুবকের কারাদণ্ড      ● নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়রের বিরুদ্ধে অভিযোগ      ● পাচার হওয়া অর্থ ফেরাতে ব্যাংকের নতুন উদ্যোগ      ● গফরগাঁওয়ে স্কুলছাত্রী স্মৃতির ধর্ষণ ও হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও সমাবায়      ● ‘জনআস্থা কতটুকু অর্জন করতে পেরেছি, বিচার করবে জনগণ’      ● চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি      ● সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন      ● সিলেটে ২৪ ঘণ্টায় হামে আরও দুই শিশুর মৃত্যু      ● সিলেট মহানগর পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬১      ● সিলেটে ফিরলো সৌদিতে নিহত দুই প্রবাসীর লাশ      ● নান্দাইলে ডেঙ্গু প্রতিরোধে দুর্বার তারুণ্যের পরিচ্ছন্নতা অভিযান      ● মোংলায় অপপ্রচারকারীদের বিরুদ্ধে সাইবার আইনে মামলার প্রস্তুতি বিএনপি নেতার      
কুয়াকাটায় সেনাবাহিনীর ভুয়া পরিচয়ে প্রেম, যুবকের কারাদণ্ড
প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১২:৪৯ পিএম

কুয়াকাটায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে তরুণীদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার অভিযোগে আব্দুল জলিল (২২) নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে মহিপুর থানা পুলিশের সহায়তায় এ দণ্ড দেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক।

দণ্ডপ্রাপ্ত আব্দুল জলিল পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ইনসান উদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন জেলে।
অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জলিল সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি বাগেরহাটের এক তরুণীর সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হয়। পরে বৃহস্পতিবার রাতে ওই তরুণীকে কুয়াকাটার একটি আবাসিক হোটেলে নিয়ে যান তিনি।

বিষয়টি সন্দেহজনক মনে হলে মহিপুর থানা পুলিশ জলিলকে আটক করে। পরে খবর পেয়ে তাঁর স্ত্রী ও ওই তরুণীর পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত হন। এ সময় তাঁরা জলিলের কথিত প্রতারণার বিভিন্ন প্রমাণ উপস্থাপন করেন।

অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জলিলকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক জানান, ওই যুবকের বিরুদ্ধে এর আগেও বেশ কয়েকটি প্রতারণার তথ্য পাওয়া গেছে। এসব বিষয়ে তাঁর স্ত্রীও আদালতে সাক্ষ্য দিয়েছেন। প্রেমের ফাঁদে ফেলে তরুণীদের সঙ্গে প্রতারণার ঘটনায় জড়িত অন্য সদস্যদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।





স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  কুয়াকাটা   পটুয়াখালী   সেনাবাহিনীর ভুয়া পরিচয়   প্রেমের প্রতারণা   আব্দুল জলিল   ভ্রাম্যমাণ আদালত   যুবকের কারাদণ্ড   মহিপুর থানা   কলাপাড়া   প্রতারণা চক্র  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close