বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● সিলেটে ফিরলো সৌদিতে নিহত দুই প্রবাসীর লাশ      ● নান্দাইলে ডেঙ্গু প্রতিরোধে দুর্বার তারুণ্যের পরিচ্ছন্নতা অভিযান      ● মোংলায় অপপ্রচারকারীদের বিরুদ্ধে সাইবার আইনে মামলার প্রস্তুতি বিএনপি নেতার      ● সহকারী শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ      ● ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ, রাষ্ট্রপতির ছোট ভাইসহ ৫ প্রার্থী      ● আনোয়ারায় বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, চার ব্যবসায়ীকে জরিমানা      ● বিশ্ব দৃষ্টি দিবস: সাশ্রয়ী চোখের চিকিৎসায় সরকার-এনজিওর যৌথ উদ্যোগের আহ্বান      ● পাবনায় সাংবাদিক নবী নেওয়াজকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ      ● বিইউপিতে ‘Empathy, Tolerance and Social Cohesion’ শীর্ষক সেমিনার      ● মাগুরায় ১৪ বছর জাল সনদে সরকারি চাকরির অভিযোগ      ● আনোয়ারায় হাসপাতালের সামনে মরদেহ রেখে বিক্ষোভ      ● কোম্পানীগঞ্জের রামপুরে শিক্ষা মানোন্নয়ন সভা      
সিলেটে ফিরলো সৌদিতে নিহত দুই প্রবাসীর লাশ
প্রতিনিধি, সিলেট
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৫:১০ পিএম

 সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাটের দুই প্রবাসী আবদুল করিম ও খালিদ আহমদের মরদেহ দেশে পৌঁছেছে।

বৃহস্পতিবার সকাল ১০টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-২৩৬ ফ্লাইটে মরদেহ দুটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। মরদেহ পৌঁছানোর পর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে বিমানবন্দরের পরিবেশ।

গত ৭ সেপ্টেম্বর সৌদি আরবের তাইফ থেকে জেদ্দা যাওয়ার পথে আল-খুরমা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন তারা। নিহত দুজনের বাড়িই কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের লামার তালুক গ্রামে। তারা পরস্পরের প্রতিবেশী ছিলেন।

স্বজনরা জানান, দীর্ঘ তিন বছর পর দেশে ফেরার কথা ছিল তাদের। তবে প্রিয়জনদের কাছে ফিরেছেন নিথর মরদেহ হয়ে। বৃহস্পতিবার বিকেলে কানাইঘাট উপজেলার গাছবাড়ী আকুনী মাদ্রাসায় জানাজা শেষে নিজ গ্রামে তাদের দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

এদিকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে দাফন-কাফনের জন্য দুই পরিবারকে ৩৫ হাজার টাকা করে সহায়তা দেওয়ার কথা রয়েছে।





স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  সিলেট   কানাইঘাট   সৌদি আরব   প্রবাসী   সড়ক দুর্ঘটনা   প্রবাসীর মরদেহ   আবদুল করিম   খালিদ আহমদ   ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর   ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close