বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
কারওয়ান বাজারে ছিনতাইকারীর হামলায় আহত পুলিশের এডিসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ১০:৫৫ AM আপডেট: ১৩.০৮.২০২৫ ১২:০৭ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর কারওয়ান বাজারের সোনারগাঁও ক্রসিংয়ে ছিনতাইকারীর হামলার শিকার হয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রটেকশন বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (বঙ্গভবন নিরাপত্তা) মো. সুমন রেজা।

গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) সকালে এই ঘটনা ঘটে বলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক বিজ্ঞপ্তিতে জানান।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ৯:৪০ মিনিটের দিকে সোনারগাঁও ক্রসিংয়ে দায়িত্বে থাকা ট্রাফিক সার্জেন্ট রেজা-ই-আলম দস্তগীর এক ছিনতাইকারীর হাতে ছুরি দেখতে পেয়ে তাকে আটক করতে গিয়ে ছিনতাইকারী মেট্রোরেল স্টেশনের নিচ দিয়ে কারওয়ান বাজারের দিকে পালানোর চেষ্টা করেন। এসময় গাড়ি থেকে নেমে ছিনতাইকারীকে আটকানোর চেষ্টায় এগিয়ে আসেন এডিসি সুমন রেজা।

তবে ছিনতাইকারী তার হাতে থাকা ছুরির আঘাতে এডিসি সুমন রেজার ডান হাতের মধ্যমাংশে গভীরভাবে কেটে দেয় এবং দ্রুত পালিয়ে যায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মহানগরবাসীর জানমালের নিরাপত্তায় অপরাধের বিরুদ্ধে নির্ভীকভাবে দাঁড়িয়ে থাকা মো. সুমন রেজার এই সাহসিকতা ও দায়িত্ববোধ পুলিশ বাহিনীর জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ছিনতাইকারী   কারওয়ান বাজার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close