প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ১০:৪৫ AM

সংগৃহীত ছবি
দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম, যিনি হিরো আলম নামে পরিচিত, সন্তানদের অনুরোধে আত্মহত্যার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।
গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) তিনি নিজের ফেসবুকে সন্তানদের নিয়ে একটি লাইভ ভিডিও শেয়ার করে এই কথা জানান।
এর আগে, হিরো আলম একটি পোস্টে জানিয়েছিলেন, “আজকে সত্যি সত্যি মারা যাব। রিয়া মনির ভালোবাসা মিথ্যে ছিল, মেনে নিতে পারলাম না। আমি রিয়াল (সত্যি) ছিলাম। কাল বিকেল ৫টায় জানাজা আমার নিজ বাসায়।”
আরেক পোস্টে তিনি দাবি করেন, “আমার তিন বাচ্চা এতিম হলে রিয়া মনি দায়ী। সে আমার জীবনটা শেষ করে দিয়েছে। পদে পদে মানসিক যন্ত্রণা দিয়ে আজ আমার জীবনটা শেষ করে দিলো।”
কয়েক মাস ধরে তার স্ত্রী রিয়া মনিকে ঘিরে বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনায় ছিলেন হিরো আলম। সম্প্রতি তিনি জানান, তার স্ত্রী কক্সবাজারে প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে সময় কাটাচ্ছেন।