প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৮:৩৫ AM আপডেট: ১৩.০৮.২০২৫ ৯:১৫ এএম

সংগৃহীত ছবি
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় সকাল ৬টার পর থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি টানা ২ থেকে ৫ ঘণ্টা পর্যন্ত চলতে পারে।
আজ বুধবার (১৩ আগস্ট) কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ এ তথ্য জানান।
তিনি জানান, বুধবার সকাল থেকে দুপুরের মধ্যে ঢাকা শহরের ওপর হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে। এ সময় বৃষ্টি টানা কয়েক ঘণ্টা স্থায়ী হতে পারে। ঢাকার পাশাপাশি আশপাশের সব জেলাতেও সকাল থেকে দুপুর ১২টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে রাজশাহী ও রংপুর বিভাগের পশ্চিম দিকের সব জেলার ওপরে ভারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে সকাল ৭টা বেজে ১৫ মিনিটের পর থেকে দুপুর ১২টার মধ্যে।
সিলেট বিভাগের মৌলভীবাজের ও হবিগঞ্জ জেলার ওপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে আজ সকাল ৭টা বেজে ১৫ মিনিটের পর থেকে সকাল ১০টার মধ্যে। সুনামগঞ্জ ও সিলেট জেলার ওপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে সকাল ৯টার পর থেকে দুপুর ৩টার মধ্যে।
অপেক্ষাকৃত ভারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে সকাল ৭টা বেজে ১৫ মিনিটের পর থেকে দুপুর ১২টার মধ্যে ঢাকা জেলার দক্ষিণ ও পূর্ব দিকের সব জেলার (মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কুমিল্লা, গাজীপুর, ব্রাক্ষণবাড়িয়া, শরীয়তপুর, চাঁদপুর, মাদারীপুর, ফরিদপুর) জেলার ওপরে।