সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● জামালপুরে তরুণীকে ধর্ষণ: যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা      ● রৌমারী স্থলবন্দরে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, বিপাকে শ্রমিক-ব্যবসায়ীরা      ● ঝালকাঠিতে ছাত্রলীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার ৭      ● সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা       ● পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা       ● শেখ হাসিনাকে ফেরত এনে গুম-খুনের হিসাব নেওয়া হবে: মাহবুবের রহমান শামীম      ● ট্রেনে মোবাইল ছিনতাই, ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের      ● নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত      ● সাত দিনে প্রবাসীদের পাঠানো ১০ হাজার ৮৯৯ কোটি টাকা      ● দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দলে দুই নতুন চমক      ● ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব নিয়ে রোমাইসার মজা      ● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      
দিল্লি-ওয়াশিংটন রুটে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট বন্ধ ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৭:৪২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

১ সেপ্টেম্বর থেকে স্থগিত ঘোষণা করা হয়েছে ভারতের দিল্লি ও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির মধ্যে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট সেবা।

আজ সোমবার (১১ আগস্ট) এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের বরাত দিয়ে বিমান চলাচল স্থগিত রাখার বিষয়টি জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। 

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, তাদের বেশ কয়েকটি বিমানের সংস্কারের কাজ চলার কারণে এসব ফ্লাইট স্থগিত করা হয়েছে। বিমানগুলোর মধ্যে বিশেষ করে বোয়িং ৭৮৭-৭ ড্রিমলাইনার বিমানটি এখন আকাশে উড়বে না।

উল্লেখ্য, গত ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডনে গ্যাটউইকের উদ্দেশে রওনা হয়েছিল বিমান সংস্থাটির এআই ১৭১ ফ্লাইট। রানওয়ে ছাড়ার ৩২ সেকেন্ডের মধ্যে সেটি বিধ্বস্ত হয়ে ২৬০ জনের মৃত্যু হয়।

আহমেদাবাদে দুর্ঘটনার শিকার বিমানটি বোয়িংয়ের ৭৮৭ মডেলের ছিল। দুর্ঘটনার পর পরই এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সব বিমানে পরীক্ষা শুরু করেছিল কর্তৃপক্ষ।

এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক আকাশসীমা বন্ধ থাকায় দীর্ঘ যাত্রাপথের বিমান পরিষেবাগুলো ব্যাহত হচ্ছে। সব দিক বিবেচনা করেই আপাতত দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

যে সব যাত্রী ইতিমধ্যেই ১ সেপ্টেম্বরের পর দিল্লি ও ওয়াশিংটনের এয়ার ইন্ডিয়ার বিমানের টিকিট কেটেছেন তাদের সঙ্গে যোগাযোগ করছে সংস্থাটি। বিকল্প পথে দিল্লি থেকে ওয়াশিংটন বা ওয়াশিংটন থেকে দিল্লি আসার ব্যবস্থা করা হয়েছে।

তবে যে সব যাত্রী সেই বিকল্পে রাজি নন, তাদের টিকিটের টাকা সম্পূর্ণ ফেরত দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। দিল্লি থেকে সরাসরি ওয়াশিংটনের বিমান না থাকলেও নিউইয়র্ক, নেওয়ার্ক, শিকাগো ও সান ফ্রান্সিসকো হয়ে ওয়াশিংটন পৌঁছতে পারবেন যাত্রীরা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  দিল্লি   ওয়াশিংটন   এয়ার ইন্ডিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close