সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক      ● নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু      ● মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক      ● বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম      ● গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব      ● দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ : সংসদে আমিনুল হক      ● ড্র মেনে নিল দুই দল, সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ      ● ডা. জুবাইদা রহমানের সঙ্গে ব্রিটিশ ডাচেস সোফির সাক্ষাৎ      ● ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      ● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      
মৌচাকে নিহতদের বাড়ি নোয়াখালীর চাটখিলে, হাসপাতালে এসেছিলেন রোগী নিতে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৭:৪৭ পিএম আপডেট: ১১.০৮.২০২৫ ৮:২৮ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকার মৌচাক মোড়ে অবস্থিত ডা. সিরাজুল ইসলাম মেডিকেলের পার্কিংয়ের একটি প্রাইভেটকার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় পাওয়া গেছে। তাদের নাম জাকির ও মিজান। দুজনেরই বয়স ৪০-এর কাছাকাছি।

আজ সোমবার (১১ আগস্ট) দুপুরে পার্কিংয়ে রাখা প্রাইভেটকারের ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

রমনার ডিসি মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মধ্যে জাকির গাড়ির চালক এবং মিজান তার আত্মীয়।

তিনি আরো বলেন, “আমরা গাড়ির মালিককে শনাক্ত করতে পেরেছি। মালিক জোবায়ের আহমেদ সৌরভের বাড়ি নোয়াখালীর চাটখিল এলাকায়। মৃত দুজনের বাড়িও একই এলাকায়। তারা হাসপাতালে রোগী নিতে এসেছিলেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।”

মাসুদ আলম জানান, বেলা ১১টা ৫০ মিনিটের দিকে থানায় এ ঘটনার খবর আসে। বেজমেন্টে প্রচণ্ড গরমের কারণে মরদেহ পচে গেছে।

তিনি আরো জানান, বেজমেন্টে পার্কিংয়ের একটি প্রাইভেটকারে মরদেহ দুটি পাওয়া যায়। ড্রাইভারের সিটে একজন এবং পাশের সিটে আরেকজন পড়ে ছিলেন। গাড়িটির মডেল টয়োটা ফিল্ডার এক্স।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে জানিয়ে উপকমিশনার মাসুদ আলম বলেন, “ময়নাতদন্তের জন্য দুজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।”

তবে প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহ দুটির মুখ ও মাথা থেতলানো, শরীরের বাকি অংশ অক্ষত। ধারণা করা হচ্ছে, গাড়ির ভেতরে দুইজনকে গুরুতর জখম করে হত্যা করা হয়েছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  মৌচাক   নিহত   নোয়াখালী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close