বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শুল্ক মূল্যবৃদ্ধিতে বেনাপোল দিয়ে মাছ আমদানি বন্ধ
বেনাপোল (বাংলাদেশ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৭:১৫ পিএম

নানা জটিলতার কারণে বেনাপোল বন্দরের মাধ্যমে ভারতীয় মাছ আমদানি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। আমদানিকৃত মাছের ওপর নতুন আমদানি মূল্য নির্ধারণ ও শুল্ক আরোপের কারণে গত ৯ আগস্ট থেকে মাছ আমদানি কার্যত থেমে গেছে। 

আমদানিকারকরা অভিযোগ করেছেন, নির্ধারিত মূল্যের চেয়ে প্রায় দেড়গুণ বেশি শুল্ক আরোপ এবং অতিরিক্ত শর্তের কারণে চলতি অর্থ বছরে মাছ আমদানি প্রায় ৫০ শতাংশ কমে গেছে।

বেনাপোল বন্দরে মাছ আমদানি বন্ধ থাকায় প্রতিদিন প্রায় এক কোটি টাকা রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে কাস্টমস। স্বাভাবিক সময়ে প্রতিদিন ১০ থেকে ১৬ ট্রাক মাছ বন্দরে প্রবেশ করলেও এখন তা সম্পূর্ণ বন্ধ রয়েছে।

আমদানিকারকরা জানান, জাতীয় রাজস্ব বোর্ড সামুদ্রিক মাছের প্রতি কেজি শুল্ক ০.৫০ মার্কিন ডলার নির্ধারণ করলেও কাস্টমস তা বাড়িয়ে ০.৭৫ ডলার নির্ধারণ করেছে, যা প্রতি কেজিতে প্রায় ২০ টাকা অতিরিক্ত শুল্কের বোঝা সৃষ্টি করেছে। ফলে একক চালানে লক্ষাধিক টাকার অতিরিক্ত খরচ হচ্ছে। তবে মিঠা পানির মাছের শুল্ক আগের মতই প্রতি কেজি ১.৫০ মার্কিন ডলার রয়েছে।

কাস্টমস কর্তৃপক্ষ নতুন করে শর্ত দিয়েছে, প্রতিটি চালানে ৮০ শতাংশ মিঠাপানির মাছ এবং ২০ শতাংশ সামুদ্রিক মাছ আমদানি করতে হবে। আমদানিকারকরা এই শর্ত মানতে নারাজ এবং বলছেন, এতে প্রতি ট্রাকে বড় অঙ্কের ক্ষতির সম্মুখীন হবেন।

ঢাকার সাজ্জাদ ইন্টারপ্রাইজের মালিক নাসির উদ্দিন বলেন, অতিরিক্ত শুল্ক ও অযৌক্তিক শর্তের কারণে আমদানি ব্যয় প্রায় ২৫ শতাংশ বেড়ে গেছে এবং তারা বাধ্য হয়ে আমদানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন।

বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার মির্জা রাফেজা সুলতানা জানান, মাছ আমদানিতে বাধা নেই, শুল্ক এবং শর্তাবলী মেনে চলতে হবে। গত কয়েক মাসে অনিয়মের কারণে কিছু আমদানিকারককে জরিমানা করা হয়েছে। বৈধ আমদানিকারকদের সব ধরনের সহযোগিতা করা হবে।

বেনাপোল কাস্টমস হিসাব অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে এখানে ৪৩ লাখ ৪৯৩ মেট্রিক টন মাছ আমদানি হয়, যা ২০২৪-২৫ অর্থবছরে মাত্র ১৭ হাজার ১১৮ মেট্রিক টনে নেমে এসেছে। ডলার সংকট এবং শুল্ক মূল্য বৃদ্ধির কারণে আমদানি কমে গেছে বলে কাস্টমস মনে করছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  বেনাপোল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close