বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
সাবেক ওসি প্রদীপের ফাঁসির তারিখ ঘোষণার দাবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ১১:৫৯ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ অবিলম্বে ঘোষণা করার দাবি জানিয়েছেন এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন।

আজ সোমবার (১১ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সেক্রেটারি লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খাঁন সাইফ এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “মেজর (অব.) সিনহা হত্যার প্রধান আসামি ওসি প্রদীপের ফাঁসির রায় ঘোষিত হয়েছে বহু আগে। কিন্তু আজ পর্যন্ত ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণা হয়নি। এটা কেবল বিলম্ব নয়, এটা ন্যায়বিচারের অপমান, শহীদের আত্মার প্রতি বিশ্বাসঘাতকতা এবং জাতির সঙ্গে প্রহসন।”

তিনি প্রশ্ন তুলে বলেন, “প্রদীপের মতো একজন দাগী খুনির ফাঁসি কার্যকরে সরকারের এই দীর্ঘসূত্রতা কী বার্তা দিচ্ছে? অপরাধীরা কি রাজনৈতিক বা প্রশাসনিক ছত্রছায়ায় থাকলে বিচার এড়িয়ে যেতে পারে? এই বিলম্ব শুধু ভুক্তভোগীর পরিবার নয়, আমাদের সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের মনোবলকে আঘাত করছে।”

সাইফুল্লাহ খাঁন বলেন, “আমরা এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন স্পষ্টভাবে জানাচ্ছি- এই বিলম্ব আর চলবে না। সরকারের কাছে আমাদের চূড়ান্ত দাবি, প্রদীপের ফাঁসির কার্যকরের নির্দিষ্ট তারিখ অবিলম্বে ঘোষণা করতে হবে। অন্যথায় আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।”

তিনি আরো বলেন, “ন্যায়বিচার শুধু আদালতের রায়ে নয় তার বাস্তবায়নের মাধ্যমেই প্রমাণিত হয়। আর যদি সেই বাস্তবায়ন না হয়, তাহলে তা হবে জনগণের প্রতি প্রকাশ্য চ্যালেঞ্জ।”

সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ওসি প্রদীপ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close