বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইয়ামালের জোড়া গোলে বার্সার গাম্পার ট্রফি জয়
খেলা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ১২:০৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ব্যালন ডি’অরের দৌড়ে নিজের দাবিকে আরও জোরদার করলেন মাত্র ১৮ বছর বয়সী স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল। রোববার (১০ আগস্ট) রাতে জোহান ক্রুইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত বার্ষিক জোয়ান গাম্পার ট্রফি ম্যাচে ইয়ামালের জোড়া গোলে বার্সেলোনা কোমোর বিরুদ্ধে ৫-০ বড় জয় লাভ করে ট্রফি জিতে নিল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণে ঝড় তুলেছিল হানসি ফ্লিকের দল। ৯ মিনিটে ফেরমিন লোপেজের গোলে বার্সেলোনা এগিয়ে যায়, ২৬ মিনিটে লোপেজের দ্বিতীয় গোল ব্যবধান দ্বিগুণ করে দেয়। বিরতির আগেই রাফিনিয়ার গোলের মাধ্যমে প্রথমার্ধে ৩-০ ব্যবধানে এগিয়ে ছিল কাতালানরা।

প্রথমার্ধের শেষ মুহূর্তে ইয়ামাল প্রথম গোল করেন। দ্বিতীয়ার্ধ শুরু হতেই ফেরান তোরেসের পাস থেকে নিখুঁত বাঁ পায়ের শটে নিজের জোড়া গোল সম্পন্ন করেন ইয়ামাল। এ গোলেই ম্যাচের সমাপ্তি ঘটে, বার্সেলোনার জয় নিশ্চিত হয় ৫-০ ব্যবধানে।

এটি ছিল প্রাক-মৌসুমে বার্সার টানা তৃতীয় জয়। এর আগে তারা দক্ষিণ কোরিয়া সফরে ভিসেল কোবে ও এফসি সিউলকে পরাজিত করেছিল।

আগামী শনিবার মায়োর্কার মাঠে লা লিগা শিরোপা রক্ষার মিশন শুরু করবে বার্সেলোনা। উল্লেখ্য, ইয়ামাল ও রাফিনিয়া দুজনেই এ বছরের ব্যালন ডি’অরের মনোনয়ন তালিকায় রয়েছেন, যেখানে আছেন পিএসজির ওসমান দেম্বেলে ও রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পেও। ব্যালন ডি’অরের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ২২ সেপ্টেম্বর প্যারিসের থিয়েত্র দ্য শাতলে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  বার্সা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close