সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      ● অর্থায়ন, অভিযোজন ও জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসাই বড় চ্যালেঞ্জ      ● পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫২২      
সতীনকে নিজের লিভার দিয়ে বাঁচালেন সৌদির নারী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ১০:০২ পিএম

সৌদি আরবে এক নারী নিজের সতীন তথা স্বামীর দ্বিতীয় স্ত্রীর জীবন বাঁচাতে নিজের লিভারের ৮০ শতাংশ দান করেছেন। কয়েক বছর ধরে কিডনি রোগে ভুগছিলেন দ্বিতীয় স্ত্রী তাগরিদ আওয়াদ আল-সাদি, যাকে নিয়মিত ডায়ালাইসিস করতে হতো এবং উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রেও নিয়ে যাওয়া হয়েছিল।

তবে সুস্থ হতে না পারায় প্রথম স্ত্রী নৌরা সালেম আল-সামারি সতীনের জীবন রক্ষায় স্বেচ্ছায় এই বড় ত্যাগ স্বীকার করেন। তিনি বলেছেন, এটি তিনি কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন।

মাজেদ বালদাহ আল-রোকি বলেন, অস্ত্রোপচারের আগে তিনি প্রথম স্ত্রীর কাছ থেকে শুনেছিলেন, “যদি আমার কিছু হয়, তুমি আমাদের পাঁচ সন্তানকে দেখবে।” তবে পরবর্তীতে প্রথম স্ত্রীর এই স্বপ্নের বাইরে লিভার দানের ঘোষণা সবাইকে বিস্মিত করেছিল।

চিকিৎসকরা টিস্যুর সামঞ্জস্যতা নিশ্চিত করার পর সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়। স্থানীয় মানুষ এই স্বার্থহীন দানের জন্য নৌরার প্রশংসা করেছেন।

সূত্র: সৌদি গ্যাজেট

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  সৌদি আরব  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close