মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
অফিসের কাজে হিমশিম? জেনে নিন সমাধান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৯:৫০ পিএম

সকাল ১০টা থেকে বিকেল ৫টা— কেউ সরকারি দপ্তরে, কেউবা কর্পোরেট অফিসে। দিনের বড় অংশটাই কেটে যায় কর্মস্থলে, আর সেই সঙ্গে বাড়তে থাকে কাজের চাপ, দুশ্চিন্তা ও মানসিক টানাপোড়েন। অনেক সময় এর প্রভাব পড়ে ঘুম, ব্যক্তিগত সময় ও পারিবারিক জীবনে। 

তবে কয়েকটি সহজ অভ্যাস গড়ে তুলতে পারলেই এই চাপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

১. পরিকল্পনা দিয়ে দিন শুরু করুন
সকালে কাজ শুরু করার আগে লিখে ফেলুন দিনের করণীয় তালিকা। গুরুত্ব অনুযায়ী সাজিয়ে নিন কোন কাজ আগে, কোনটা পরে হবে। নতুন কাজ আসলে সেটাও তালিকায় যোগ করুন।

২. আজকের কাজ আজই শেষ করুন
কাজ জমিয়ে রাখলে চাপ দ্বিগুণ হয়। চেষ্টা করুন প্রতিদিনের কাজ সেদিনই শেষ করতে। অফিসের কাজ বাসায় নিয়ে যাওয়া এড়িয়ে চলুন— বাড়ির সময় পরিবারের জন্য রাখুন।

৩. সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক রাখুন
সহকর্মী ও বসের সঙ্গে ভালো সম্পর্ক থাকলে কাজের চাপ অনেকটাই কমে যায়। প্রয়োজনে কাজ ভাগাভাগি করে নিন, তবে খেয়াল রাখুন যেন অতিরিক্ত দায়িত্ব আপনার ঘাড়ে না পড়ে। প্রয়োজন হলে স্পষ্টভাবে নিজের অবস্থান জানান।

৪. আড্ডা ও মোবাইল ব্যবহারে সংযম
গল্প ও আড্ডা চাপ কমাতে সাহায্য করলেও, সময়ের অপচয় যেন না হয়— সেদিকে নজর রাখুন। অফিসের ফাঁকে মোবাইলে অযথা সময় নষ্টও এড়িয়ে চলুন।

৫. বিরতি নিন, শরীর সচল রাখুন
একটানা বসে কাজ না করে মাঝে মাঝে উঠে দাঁড়ান, কয়েক মিনিট হাঁটুন, বা সহকর্মীদের সঙ্গে হালকা কথা বলুন। এতে শরীর সচল ও মন প্রফুল্ল থাকবে।


মূল চাবিকাঠি:
• পরিকল্পিতভাবে কাজ করা
• সময়মতো কাজ শেষ করা
• সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা
• আড্ডা ও মোবাইল ব্যবহারে নিয়ন্ত্রণ
• মাঝেমধ্যে ছোট বিরতি নেওয়া

এই অভ্যাসগুলো মানলে শুধু কাজের গতি নয়, মানসিক স্বস্তিও বাড়বে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  কর্পোরেট অফিস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close