প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ১০:১৯ পিএম

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাধিকা আপ্তে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, গর্ভাবস্থায় তিনি ভারতের এক প্রযোজকের কাছ থেকে কড়া দুর্ব্যবহার ও অবজ্ঞার শিকার হয়েছেন।
গর্ভধারণের খবর শুনে ওই প্রযোজক খুশি না হয়ে তাকে টাইট পোশাক পরতে বাধ্য করেছিলেন এবং ডাক্তার দেখাতে যাওয়ার অনুমতি দেননি।
রাধিকা বলেন, “আমি তখন তিন মাসের গর্ভবতী ছিলাম, প্রচণ্ড ক্ষুধা পেতাম এবং শরীরে নানা পরিবর্তন হচ্ছিল। তবে প্রযোজক আমার এই অবস্থাকে বুঝতে চায়নি, বরং আমাকে বিব্রত করতেন। সেটে ব্যথা ও অস্বস্তি হওয়া সত্ত্বেও ডাক্তার দেখাতে যেতে দেননি, যা আমার জন্য খুবই হতাশাজনক ছিল।”
অভিনেত্রী আরও জানান, বিদেশি প্রযোজকরা গর্ভাবস্থাকে আনন্দের সঙ্গে গ্রহণ করলেও ভারতীয় প্রযোজকের মনোভাব ভিন্ন ছিল। হলিউডে কাজ করার সময় তার অভিজ্ঞতা ছিল সম্পূর্ণ আলাদা, যেখানে গর্ভাবস্থার বিষয়টি স্বাভাবিকভাবে দেখা হতো।
সাক্ষাৎকারে রাধিকা কোনো প্রযোজকের নাম প্রকাশ করেননি।
স্বদেশ প্রতিদিন/ আরএফ