বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● স্বামীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ স্ত্রীর      ● ড্রাফটে ছয় দলের কোচিং স্টাফ চূড়ান্ত      ● আধাঘণ্টার মধ্যে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব      ● দুই প্রধানমন্ত্রীর বৈঠক ‘১২০ শতাংশ নিশ্চিত’      ● হকারদের সঙ্গে সংঘর্ষ, মিরপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে      ● তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যক্রম শুরু      ● গুগলের সদর দপ্তর পরিদর্শনে বাংলাদেশ প্রতিনিধিদল      ● দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি      ● ওয়ালটনের প্রধান কোচ আব্দুর রাজ্জাক      ● জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে এগিয়ে রেবেকা গ্রিনস্প্যান      ● বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পাইকগাছায় ক্যাম্পেইন      ● লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত      
দৃষ্টিভঙ্গি সংস্কারের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র গঠন সম্ভব : সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৭:৫০ পিএম আপডেট: ১০.০৮.২০২৫ ৮:৫৬ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ  বলেছেন, সরকার ও জনগণের মানসিক সংস্কার ব্যতিরেকে রাষ্ট্র কাঠামোর সংস্কার সফল হবে না। আমাদের দৃষ্টিভঙ্গি এইভাবে গ্রহণ করি, যা আমরা প্রতিদিন সংস্কারের মধ্য দিয়ে যাব, একটি জনকল্যাণমুখী সংস্কারের মধ্য দিয়ে যাব, একটি জনকল্যাণকর রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা বিনির্মাণের জন্য কাজ করব।

আজ রবিবার (১০ আগস্ট) বিকালে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ‘আমরা বিএনপি পরিবার’ এর উদ্যোগে ছাত্র গণঅভ্যুত্থানে আহত, ক্যানসার আক্রান্ত রোগী ও অসহায় অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তা প্রদান উপলক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্বে ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন এবং সঞ্চালনায় ছিলেন জাহিদুল ইসলাম রনি।  

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আলোচনা সভায় বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক আশরাফ উদ্দিন বকুল, নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ প্রমুখ।

সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা রাষ্ট্রীয়ভাবে ইদানীং সবাই একটা কথা শুনি যে, সংস্কার হচ্ছে। রাষ্ট্র কাঠামোর সংস্কারের মধ্য দিয়ে কাঙ্ক্ষিত মানবিক রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয়। কারণ এই রাষ্ট্র ব্যবস্থাটা যারা পরিচালনা করবে, তাদের মানসিক সংস্কার হওয়া দরকার, জনগণের মানসিক সংস্কার হওয়া দরকার, আমাদের দৃষ্টিভঙ্গির সংস্কার হওয়া দরকার এবং এই সমাজের মানুষের, আমাদের, রাজনৈতিক নেতাদের যারা রাষ্ট্র পরিচালনা করবেন তাদের। অর্থাৎ সম্মিলিতভাবে সবার মানসিক সংস্কারের মধ্য দিয়ে আমরা যদি রাষ্ট্র কাঠামো সংস্কারটা বাস্তবায়ন করতে পারি, তাহলেই দুইয়ে দুইয়ে চার হবে। তাহলেই আমরা একটা কল্যাণমূলক মানবিক রাষ্ট্র পেতে পারব।”

তিনি আরো বলেন, “কারণ সংস্কারের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক সংবিধান পেলাম। সেই গণতান্ত্রিক সংবিধানের মাধ্যমে যে সরকার ব্যবস্থা গঠিত হবে তাদের সেই ব্যবস্থা যারা পরিচালনা করবে, তাদের মানসিক সংস্কার এবং দৃষ্টিভঙ্গি না পাল্টায় এবং অপরপক্ষে যারা রাষ্ট্রের জনগণ, যারা বেনিফিসিয়ারি, সরকার যাদের কাছে দায়বদ্ধ, সমাজের কাছে দায়বদ্ধ তাদেরও যদি দৃষ্টিভঙ্গি না পাল্টায়, তাহলে মানবিক রাষ্ট্র হবে কীভাবে? আমরা জনগণ হিসেবে যদি মনে করি, সব দায়িত্ব সরকারের সেটা একটা ভুল ধারণা। রবার্ট কেনেডি যখন প্রথমবার আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন, তখন তিনি বলেছিলেন, আমি তিন জেনারেশনকে কিছু দিতে পারব না, হয়তো থার্ড জেনারেশনকে কিছু দিতে পারি।”

সালাহউদ্দিন বলেন, “আমাদের দৃষ্টিভঙ্গি এমন হবে যে, সরকার আমাদের জন্য কী করে তা নয়। জনগণ দেশের জন্য কী করবে সেটাও ভাবতে হবে? এটাই হচ্ছে দৃষ্টিভঙ্গির পরিবর্তন। তাহলেই আমরা জনগণ এবং দায়বদ্ধ সরকার জনগণের কাছে এই উভয়ে মিলে একটা আমাদের কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা গতিশীল করতে পারবে। যেই স্বপ্ন ছিল স্বাধীনতার শহীদদের, মুক্তিযোদ্ধাদের, যেই স্বপ্ন ছিল ২০২৪ সালের আমাদের ছাত্র গণঅভ্যুত্থানে শহীদদের। যারা রক্তদান করেছেন, যারা জীবন দিয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের। আমরা যেন সেই সমাজ নির্মাণ করতে পারি, যারা আজকে পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের সন্তানরা যেন তাদের কাঙ্ক্ষিত সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা দেখে যেতে পারে… আমরা সবসময় বলি শত সহস্র শহীদের রক্তের আকাঙ্ক্ষা আমাদের পূরণ করতে হবে।”

ফ্যাসিস্টের মধ্যে কোনো অনুশোচনা নেই বলে সালাহউদ্দিন আহমদ বলেন, “আমাদের এই মুক্তির মন্দিরে সোপান তলে, কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রুজলে। আমাদের অশ্রুজলের চাইতেও বেশি বলতে হবে, আমাদের রক্তধারায় লিখিত আছে, এই ফ্যাসিস্টদের পতনের আন্দোলনে শহীদদের কাহিনি কত নির্মম, কত নিষ্ঠুর আচরণ এ দেশের মানুষ একটি ফ্যাসিস্ট সরকারের কাছ পেয়েছে, সেই বেদনার ইতিহাস, সেই বেদনার ধারাবিবরণী, সেই বিবরণীর উপন্যাস ভবিষ্যতে কত লিখিত হবে, অজস্র লিখিত হবে আমরা তখন বুঝতে পারব, কত নিষ্ঠুর আচরণ স্বীকার করেছিল এই ভূ-খণ্ডের মানুষ। তারপরও আমরা দেখি, সেই ফ্যাসিস্টের মধ্যে কোনো অনুশোচনা নেই, বেদনা নেই, কোনো পরাজয়ের স্বীকারোক্তি নেই বরং দেখি দাম্ভিকতা। সেটা দেশের মানুষের জন্য আমরা বলব, সেই স্বৈরাচারের দাম্ভিক আচরণ আমরা যতই দেখব আমাদের মনে হবে যে, ভবিষ্যতে এরকম কোনোভাবে ফ্যাসিবাদের উৎপত্তি যাতে না হয়। সেইভাবে যেন আমরা রাষ্ট্র ব্যবস্থাটা পরিচালিত করি।”

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  সালাহউদ্দিন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close