মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● "বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনায় এসেছে, মানুষ ভালো থেকেছে"      ● প্রধানমন্ত্রীর পদে দুই মেয়াদের সীমার পক্ষে সরকার      ● রোহিঙ্গা প্রত্যাবাসন ঘিরে মালয়েশিয়া-জাতিসংঘের ভিন্ন অবস্থান      ● ইরাকের শেষ ঘাঁটিও ছাড়ছে মার্কিন বাহিনী      ● আ'লীগের প্রচার সম্পাদক গ্রেপ্তার      ● ইলিশ ধরতে গিয়ে জেলে নিখোঁজ      ● ভিপি শাহীনসহ স্বেচ্ছাসেবক লীগের ৪ নেতা গ্রেপ্তার      ● চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার      ● ২৫ গ্রামের মানুষের কান্নার কারণ যে রাস্তা      ● কাটা-ছেঁড়া ছাড়াই হৃদরোগের আধুনিক চিকিৎসা      ● লটে নিউইয়র্ক টাইমস কর্মকর্তাকে গুলি, শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার      ● দুর্গাপূজার ছুটি ২২ অক্টোবরও হতে পারে      
"বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনায় এসেছে, মানুষ ভালো থেকেছে"
সুলতান টুকু
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২২ পিএম

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের ও জনবান্ধব একটি রাজনৈতিক দল। বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনায় এসেছে, দেশের মানুষ ভালো থেকেছে।

মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা মিলনায়তনে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিগত সময়ে একটি ফ্যাসিবাদী ও জালেম সরকার দেশ শাসন করেছিল। তারা মানুষ হত্যা, গুম ও শিশু হত্যা থেকে শুরু করে আলেম-ওলামাদের ওপর নিপীড়ন চালিয়েছে। দেশের সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধ হয়ে সেই শাসকগোষ্ঠীকে ক্ষমতাচ্যুত ও বিতাড়িত করেছে।

চরাঞ্চলের খামারি ও প্রান্তিক জনগোষ্ঠীর উদ্দেশে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সামাজিক ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সবসময় আপনাদের পাশে রয়েছে। বিশেষ করে প্রান্তিক ও ক্ষুদ্র জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাওয়া হবে। দেশের প্রান্তিক জনগোষ্ঠী সমৃদ্ধ হলে বাংলাদেশও সমৃদ্ধ হবে।

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা যারা করছে, তাদের সম্মিলিতভাবে প্রতিরোধ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইমান উদ্দিন কবিরসহ সুবিধাভোগী খামারিরা।

মানিকগঞ্জ, ঢাকা, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদীবেষ্টিত চরাঞ্চলে ‘সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় সুবিধাভোগী খামারিদের মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় মানিকগঞ্জের দৌলতপুরের চরাঞ্চলের খামারিদের মধ্যে ২৫টি বকনা বাছুর ও প্রয়োজনীয় গোখাদ্য তুলে দেন অতিথিরা।

পরে বিকেলে মানিকগঞ্জ শিল্পকলা একাডেমিতে প্রান্তিক কৃষকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন প্রতিমন্ত্রী।






স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close