বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে খানসামায় মানববন্ধন
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ২:৩৪ পিএম

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত বিচারের দাবিতে দিনাজপুরের খানসামা উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৯ আগস্ট) সকালে খানসামা উপজেলায় কর্মরত সংবাদকর্মীদের আয়োজনে পাকেরহাট শাপলা চত্বরে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়।

সিনিয়র সাংবাদিক আজিজার রহমানের সভাপতিত্বে ও দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি এস এম রকি'র সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি নুরনবী ইসলাম, দৈনিক কালবেলার প্রতিনিধি মাসুদ রানা, দৈনিক স্বদেশ প্রতিদিনের প্রতিনিধি উজ্জ্বল রায়, দৈনিক ভোরের দর্পণের প্রতিনিধি সাজু সরকার, দৈনিক আমার দেশ প্রতিনিধি জসিম উদ্দিন, মুক্ত খবরের প্রতিনিধি তারিকুল ইসলাম চৌধুরী, খোলা কাগজের প্রতিনিধি ফারুক আহমেদ, জনকণ্ঠের প্রতিনিধি লায়ন ইসলাম, বাংলাদেশ সমাচারের প্রতিনিধি সুজন শেখ, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি বুলবুল ইসলাম,  আলোকিত সকালের আলমগীর ইসলামসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। 

সভায় বক্তারা দ্রুত সময়ের মধ্যে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার সাথে জড়িত সকলকে দ্রুত সময়ে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। 

অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়ে বক্তারা বলেন, কোন সরকারের সময়েই সাংবাদিকরা নিরাপদ নয়। আমরা কাজের নিরাপদ পরিবেশ চাই।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  সাংবাদিক তুহিন   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close