রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সংবাদ পরিবেশনে সাংবাদিকদের নিরপেক্ষ থাকতে হবে: নুরুল আমিন      ● সিগারেট খাওয়া নিয়ে বিরোধ, হামলায় আহত যুবকের মৃত্যু      ● আইএমএফের সঙ্গে নতুন কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী      ● দেশের ভেতরে-বাইরে অরাজকতা করছে পতিত ফ্যাসিস্টরা: রিজভী      ● রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়ালে কঠোর ব্যবস্থা: সিএমপি কমিশনার      ● ভাড়া নিয়ে বিরোধে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা      ● মোংলায় নাবিকের বাড়িতে চুরি, খোয়া গেল ১২ লাখ টাকার স্বর্ণালংকার      ● পটুয়াখালীতে পিকআপ-তেলের ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২      ● ভেদরগঞ্জে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় যুবদল নেতাসহ ৪ জনের কারাদণ্ড      ● ফেব্রুয়ারিতে মুক্তি পাচ্ছে অক্ষয়ের ‘মৌজা হি মৌজা’      ● সাতক্ষীরায় কাফনের কাপড়ে তরুণদের জলবায়ু প্রতিবাদ      ● ফেব্রুয়ারির মধ্যে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য      
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে গফরগাঁওয়ে মানববন্ধন
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ২:২১ পিএম

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে গফরগাঁও প্রেসক্লাবের উদ্যেগে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন উপজেলায় কর্মরত সাংবাদিকরা।
 
শনিবার (৯আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের প্রেসক্লাব প্রাঙ্গণে এই মানববন্ধনের আয়োজন করে গফরগাঁও প্রেস ক্লাব।

মানববন্ধনে বলা হয়, শুধু সাংবা‌দিক তু‌হিন‌কে হত‌্যা নয়, গাজীপু‌রে আরেক সাংবাদিককে নৃশংসভা‌বে নির্যাতন করা হ‌য়ে‌ছে। সারা দে‌শে সাংবা‌দিক‌দের বিরু‌দ্ধে মিথ্যা মামলা দি‌য়ে হয়রা‌নি করা হ‌চ্ছে। যা দে‌শে এক ভীতিকর প‌রি‌স্থি‌তি তৈ‌রি ক‌রে‌ছে।

মানববন্ধন থেকে বক্তারা তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে সাংবাদিকদের ওপর নির্যাতন, মিথ্যা মামলা ও হয়রানি বন্ধের আহ্বান জানান তারা।

প্রাকৃতিক প্রতিকূলতা সত্ত্বেও গফরগাঁও  কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা মানববন্ধনে অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন গফরগাঁও প্রেস ক্লাবের আহবায়ক রুবেল মাহমুদ ও সদস্য সচিব দৈনিক সংগ্রাম প্রতিনিধি মোফাজ্জল আনসারি।

মানববন্ধনে বক্তব্য দেন, আতাউর রহমান মিন্টু, মতিউর রহমান, মানছুর আহমেদ, তফাজ্জল হোসেন, শফিউল আলম মারুফ, আজাহারু ইসলাম, আসাদুদ জামান সোহেল সহ অন্যান গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, একজন পেশাদার সাংবাদিককে এভাবে হত্যা শুধু একটি পরিবার নয়, সমগ্র সাংবাদিক সমাজকে আহত করেছে। তারা অবিলম্বে সুষ্ঠু তদন্ত, অপরাধীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবি জানান মানববন্ধনে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  সাংবাদিক তুহিন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close