বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আইফোন ১৭ উন্মোচন দিবস নিয়ে জল্পনা-আলোচনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ১০:১৬ পিএম

প্রতিবছরই সেপ্টেম্বর মাসে নতুন আইফোন মডেলের উন্মোচন অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রযুক্তি প্রেমীদের মধ্যে উত্তেজনা দেখা যায়। তবে এবছর আগস্টের প্রথম সপ্তাহ শেষ হলেও অ্যাপল নতুন আইফোনের উন্মোচন তারিখ নিয়ে চুপ থাকতে শুরু করেছে। ফলে, প্রযুক্তি বিশ্ব জুড়ে চলেছে নতুন আইফোন উন্মোচন সম্পর্কে নানা জল্পনা-কল্পনা।

অনলাইনে ফাঁস হওয়া বিভিন্ন তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই আইফোন ১৭ সিরিজ বাজারে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। অ্যাপল ইতোমধ্যে আইফোন ১৭ সিরিজের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানা গেছে। তবে ব্লুমবার্গের প্রযুক্তি প্রতিবেদক মার্ক গুরম্যান মনে করছেন, এই নতুন মডেল সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে উন্মোচিত হতে পারে। জার্মানির একটি টেলিযোগাযোগ সংস্থাও দাবি করেছে, আগামী ৯ সেপ্টেম্বর অ্যাপল নতুন আইফোনের ঘোষণা দিতে পারে এবং ১৯ সেপ্টেম্বর থেকে বাজারে পাওয়া যাবে আইফোন ১৭।

আইফোন ১৭ সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচার নিয়েও প্রযুক্তি বিশ্বের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। বিশেষ করে আইফোন ১৭ প্রো মডেলে বড় ধরনের পরিবর্তন আসার কথা রয়েছে। চীনের সামাজিক মাধ্যম ওয়েইবোতে প্রযুক্তি তথ্য ফাঁসকারী ‘ইনস্ট্যান্ট ডিজিটাল’ নামক একটি অ্যাকাউন্ট জানিয়েছে, আইফোন ১৭ প্রো মডেলে থাকবে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা অ্যাপলের ইতিহাসে সর্বোচ্চ ক্ষমতার ব্যাটারি হবে। শক্তিশালী ব্যাটারির পাশাপাশি আইফোন ১৭ সিরিজে নতুন নতুন সুবিধা ও ফিচার আসার আশা করা হচ্ছে।

দিনক্ষণ যাই হোক না কেন, আগামী মাসেই আইফোন ১৭ সিরিজের আনুষ্ঠানিক উন্মোচন হতে যাচ্ছে বলে প্রযুক্তিবিশ্বে ধারণা করছেন অনেকে। বাজার বিশ্লেষকরা বলছেন, এবারও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোস্থ অ্যাপল পার্কে নতুন আইফোন উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সূত্র: নিউজ১৮

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  আইফোন ১৭   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close