শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হাসপাতালে ভর্তি শেহেনাজ গিল: জানালেন বন্ধু করণ বীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ১০:৪৪ পিএম আপডেট: ০৮.০৮.২০২৫ ৫:২৬ PM

চার দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন বলিউড অভিনেত্রী শেহনাজ গিল। খাবারে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ তথ্য নিশ্চিত করেছেন অভিনেত্রীর বন্ধু ও টেলিভিশন অভিনেতা করণ বীর মেহরা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর বরাত দিয়ে জানা গেছে, ৪ আগস্ট থেকে হাসপাতালে চিকিৎসাধীন শেহনাজ।

হাসপাতালের বিছানায় শুয়ে থাকা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্তরা। ভক্তদের আশ্বস্ত করতে করণ বীর মেহরা নিজেই শেহনাজের সঙ্গে দেখা করতে হাসপাতালে যান এবং এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন।

সেখানে তিনি বলেন, “আমরা কয়েকজন বন্ধু মিলে সময় কাটাচ্ছিলাম, শেহনাজও ছিল। পরদিনই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। ওর শরীর ভালো ছিল না।”

করণ জানান, শেহনাজের খাবারে হালকা বিষক্রিয়া হয়েছিল। যদিও অবস্থা গুরুতর নয়, তবে চিকিৎসকরা সতর্কতা হিসেবে হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দেন। করণ আশাবাদ ব্যক্ত করেন, বিশ্রাম ও ওষুধে শেহনাজ দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

এই মুহূর্তে অভিনেত্রী এখনও হাসপাতালে চিকিৎসাধীন। পুরোপুরি সেরে না উঠলেও ভক্তদের উদ্দেশে হাসিমুখে ‘ভি’ চিহ্ন দেখিয়ে আশ্বস্ত করেছেন তিনি। করণ বীর মেহরা ভক্তদের কাছে শেহনাজের দ্রুত সুস্থতার জন্য দোয়া ও ভালোবাসা কামনা করেছেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  শেহেনাজ গিল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close