সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      ● অর্থায়ন, অভিযোজন ও জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসাই বড় চ্যালেঞ্জ      ● পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫২২      
গজারিয়ার শীর্ষ সন্ত্রাসী হত্যা; অস্ত্রসহ ১৫ মামলার আসামি গ্রেপ্তার
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ১:০২ AM

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা আমজাদ হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রাত (৭ আগষ্ট) সাড়ে নয়টার দিকে স্থানীয়দের সহায়তায় মাথাভাঙ্গা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ার আলম আজাদ জানাান, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী আমজাদের বিরুদ্ধে হত্যা, নারী-শিশু নির্যাতন, অস্ত্র ও মাদক প্রতিরোধ ও নিয়ন্ত্রণ মামালাসহ ১৫ টি মামলা রয়েছে।

ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, তার বিরুদ্দে একাধিক মামলায় আদালতের পরোয়ানা রয়েছে।

পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী আমজাদ মাথাভাঙ্গা গ্রামের মোজাফফর ব্যাপারীর ছেলে।

স্থানীয় সূত্রের দাবি,  আমজাদের বিরুদ্দে বিগত সরকারের শাসনামলে রাজনৈতিক নেতাদের আশ্রয়ে থেকে নানা অপরাধমূলক কার্যক্রম সংঘটিত করার অভিযোগ রয়েছে।

গত বছর ৫ আগষ্টের রাজনৈতিক পট পরির্তনের পর আমজাদ এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নেয়।  রাতে এলাকায় ফিরলে গোপন সংবাদের ভিত্তিতে গজারিয়া থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। 

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  গজারিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close