বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ক্ষুদে ফুটবলার সোহানের সব দায়িত্ব নিলেন তারেক রহমান
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ১০:৩৪ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাড়ে পাঁচআনী গ্রামের ক্ষুদে ফুটবল প্রতিভা সোহানকে সার্বিক সহযোগিতা ও দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

ভাইরাল হওয়া ভিডিও এবং গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিএনপি নেতা তারেক রহমান সোহানের দায়িত্ব গ্রহণের নির্দেশ দেন দলের ক্রীড়া সম্পাদক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হককে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় সরাসরি সোহানের বাড়িতে গিয়ে আমিনুল হক ঘোষণা দেন, সোহানের লেখাপড়া, খেলাধুলা ও চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বিএনপি বহন করবে। মাসিক খরচ সরাসরি সোহানের বাবার হাতে পৌঁছে দেওয়া হবে। এদিন তারেক রহমানের পক্ষ থেকে সোহানের জন্য নতুন ফুটবল, জুতা ও অন্যান্য উপহারও হস্তান্তর করা হয়।

আমিনুল হক বলেন, “সোহান শুধু মতলবের নয়, এখন সে আমাদের দলের সন্তান। তার প্রতিভা বিকাশে যা যা প্রয়োজন সব করবে বিএনপি।”

ঘটনার সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ড্যাব-এর সভাপতি ডা. মাহবুব আহমেদ সরকার শামীম, বিএনপি নেতা আনোয়ারুজ্জামান আনোয়ার, বশির আহাম্মদ, নুরুল হক জিতু, মো. তোফায়েল এবং অ্যাডভোকেট মফিজুল ইসলাম।

সোহানের বাবা মো. সোহেল প্রধান বলেন, “বিএনপির মতো বড় দল পাশে দাঁড়িয়েছে—এটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমি চাই, আমার ছেলে একদিন দেশের হয়ে খেলুক।”

ফুটবলের প্রতি ভালোবাসা আর চোখে স্বপ্ন নিয়ে ছোট্ট সোহান বলছিল, “আমি বড় হয়ে বাংলার মেসি হতে চাই, দেশের হয়ে খেলতে চাই।”

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  ক্ষুদে ফুটবলার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close