বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
বিচ্ছেদের গুঞ্জনে সাইফ-কারিনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৭:১০ পিএম

বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর খানকে ঘিরে শুরু হয়েছে বিচ্ছেদের গুঞ্জন। পাকিস্তানি সাংবাদিক ও উপস্থাপক মুবাশ্বের লুকমান দাবি করেছেন, এই তারকা জুটি বর্তমানে বৈবাহিক টানাপড়েনের মধ্যে রয়েছেন এবং সাইফ নাকি ভারত ছেড়ে কাতারে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করছেন।

‘পাকিস্তান পয়েন্ট’-এর বরাতে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে লুকমানের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যেখানে তিনি বলেন—সাইফ ও কারিনার সম্পর্ক বর্তমানে সংকটের মধ্যে রয়েছে। তার ভাষ্যে, সাইফকে হাতেনাতে ধরা পড়ার পর থেকেই সম্পর্ক খারাপের দিকে মোড় নেয় এবং সেই পরিস্থিতিতে কারিনা নিজেই সাইফের ওপর প্রতিক্রিয়া দেখান।

লুকমানের আরও দাবি, সাইফ ইতিমধ্যে কাতারের নাগরিকত্ব গ্রহণ করেছেন এবং দেশটিতে বসবাস শুরু করার পরিকল্পনা করছেন। তবে এই সিদ্ধান্তে রাজি নন কারিনা, ফলে তাদের দাম্পত্যে আরও টানাপড়েন সৃষ্টি হয়েছে।

এর আগেও এই দম্পতির সম্পর্ক নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন ভারতের জ্যোতিষী সুশীল কুমার সিং। এক সাক্ষাৎকারে তিনি জানান, জ্যোতিষশাস্ত্র অনুসারে সাইফ-কারিনার সম্পর্ক আগামী ১৮ মাসের মধ্যেই ভাঙতে পারে।

২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাইফ ও কারিনা। বলিউডের এই বিখ্যাত দম্পতির দুটি সন্তান রয়েছে—তৈমুর ও জেহ। বিচ্ছেদের সম্ভাব্য খবর ও জ্যোতিষ ভবিষ্যদ্বাণী ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে।

তবে এ পর্যন্ত সাইফ আলি খান কিংবা কারিনা কাপুর—কেউই এই গুঞ্জন নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  সাইফ-কারিনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close