বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মুন্সীগঞ্জ জেলা জাসাসের সভাপতি হাসান, সম্পাদক আশরাফ      ● মোংলা বন্দরের জেটিতে কাঠবাদাম গাছ রোপণ করলেন প্রধানমন্ত্রী       ● মেঘনায় নতুন কুড়ি স্পোর্টসের প্রতিযোগিতা উদ্বোধন      ● সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি      ● আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকায় অপরাধ প্রবনতা বৃদ্ধি      ● আইফোন ডুয়ের সরবরাহ সংকট কবে কাটবে, জানে না অ্যাপল      ● আ. লীগের ৭ নেতার বিচার শুরু, ২২ নভেম্বর হাজিরার নির্দেশ      ● নারীর ক্ষমতায়নে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদার      ● মানিকগঞ্জে হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদন্ড,১৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড       ● ইরান যুদ্ধ ছাড়াও ট্রাম্পের দলের হারের ৪ কারণ      ● শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী      ● মানিকগঞ্জে ট্রিপল মার্ডারে ৫ জনের মৃত্যুদণ্ড      
বাংলাদেশ সেনাবাহিনী ও টার্কিশ এয়ারলাইনসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৭:১৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও টার্কিশ এয়ারলাইনসের মধ্যে। এই চুক্তির আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিরত এবং অবসরপ্রাপ্ত সদস্যরা এখন থেকে বিভিন্ন সরকারি ও ব্যক্তিগত উদ্দেশ্যে ভ্রমণের ক্ষেত্রে টার্কিশ এয়ারলাইনসের মাধ্যমে বিশ্বের বিভিন্ন গন্তব্যে তুলনামূলক সুলভ মূল্যে যাতায়াত করতে পারবেন।

আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এই সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআরের তথ্যমতে, বাংলাদেশ ও তুরস্ক দুটি বন্ধুপ্রতীম রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবে এই চুক্তি হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চুক্তির মাধ্যমে একদিকে যেমন সেনা সদস্যদের যাতায়াত ব্যয় অনেকাংশে হ্রাস পাবে, তেমনি সরকারি অর্থেরও সাশ্রয় নিশ্চিত হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ ছাড়া চাকরিরত ও অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা আন্তর্জাতিক মানসম্পন্ন স্টার এলায়েন্সের সুবিধাসমূহ সাশ্রয়ী মূল্যে গ্রহণ করতে পারবেন। এর ফলে বিদেশে কর্তব্য পালনের সময় অভিযানিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ব্যক্তিগত প্রয়োজনে গমনাগমনের ক্ষেত্রেও সহায়ক ভূমিকা পালন করবে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   সেনাবাহিনী   টার্কিশ এয়ারলাইনস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close