প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ২:০৮ পিএম আপডেট: ০৭.০৮.২০২৫ ২:১১ PM

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় মিছিল
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষে ময়মনসিংহে বিজয় মিছিল ও আলোচনা সভার আয়োজন করেছে ময়মনসিংহ সিটি করপোরেশনের জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহানগর শ্রমিক দল।
গতকাল বুধবার (৬ আগস্ট) সকালে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিজয় মিছিলটি।
এতে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি মো. মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক নূরু মোহাম্মদ রনজু এবং সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম রিপন।
গণঅভ্যুত্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বিশেষ অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স এবং ময়মনসিংহ সদর-৪ আসনের জননেতা আবু ওহাব আকন্দ।
এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক, মহানগর শাখার জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কসহ স্থানীয় নেতৃবৃন্দ, যারা বক্তব্যে আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।