শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
খাগড়াছড়ি সদর সেনা জোনের মানবিক সহায়তা কার্যক্রম
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৭:২৪ পিএম

পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় আবারও মানবিক সহায়তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে খাগড়াছড়ি সদর সেনা জোন (২৪ বীর)।

 বুধবার (৬ আগস্ট) সকালে সেনা জোনের সার্বিক তত্ত্বাবধানে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে আর্থিক অনুদান, সেলাই মেশিন ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম এবং জোনাল স্টাফ ক্যাপ্টেন তানজিম ফাহিম হিমেল।

জোন কমান্ডার বলেন, “পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সেনাবাহিনী শুরু থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাহাড়ি-বাঙালির মধ্যে সম্প্রীতির বন্ধন দিন দিন আরও দৃঢ় হচ্ছে। মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কল্যাণে কাজ করাই আমাদের দায়িত্বের অংশ।”

এই কার্যক্রমের অংশ হিসেবে ১৪টি পরিবারকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়। এছাড়া একটি পরিবারকে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে একটি সেলাই মেশিন হস্তান্তর করা হয়।

মানবিক সহায়তার অংশ হিসেবে আরও ৫০টি পরিবারকে দেওয়া হয় খাদ্যসামগ্রীর প্যাকেট। প্রতিটি প্যাকেটে ছিল ৫ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ কেজি ছোলা।

এই সহায়তা পেয়ে উপকারভোগীরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, “এই সহায়তা শুধু খাবার নয়, এটি আমাদের জন্য আশার আলো ও সাহসের প্রতীক।”

স্থানীয়রা জানান, খাগড়াছড়ি জোনের এ ধরনের মানবিক কার্যক্রম পার্বত্য এলাকার শান্তি, উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতির সেতুবন্ধনকে আরও শক্তিশালী করেছে। সেনাবাহিনীর এমন অবদান নিঃসন্দেহে প্রশংসনীয় এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  খাগড়াছড়ি   মানবিক সহায়তা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close