বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ ৩ জন নিহত, আহত ২
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৭:৩৯ পিএম

সুনামগঞ্জ—সিলেট মহাসড়কের বাহাদুরপুরে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ ৩ সিএনজি যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২ জন। বুধবার দুপুর পৌনে একটায় এই ঘটনা ঘটে। ঘটনার পর বাস চালক পালিয়ে গেছে।

দুর্ঘটনার পর বাহাদরপুর এলাকায় সড়কের আশপাশের শত শত মানুষ এসে জড়ো হওয়ায় বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে পড়ে। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহতরা হলেন— শান্তিগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আফসানা জাহান খুশি, তিনি সুনামগঞ্জ শহরের আরপিননগর এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেনের মেয়ে এবং অন্য শিক্ষার্থী শহরের বাঁধন পাড়ার স্নেহা চক্রবর্তী (১৮)। তিনি সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শেষ করে সুনামগঞ্জ শহরের বাসায় ফিরছিলেন।তার গ্রামের বাড়ি শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামে।এছাড়া শফিকুল ইসলাম (৫০) নামের আরও একজন সিএনজি যাত্রী নিহত হয়েছেন, তিনি শহরের আলীপাড়ার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাহাদুরপুর এলাকায় সুনামগঞ্জ থেকে সিলেটগামী বাস (নম্বর সিলেট ব—১১—০১১১) এবং সুনামগঞ্জগামী সিএনজি মুখোমুখী সংঘর্ষ বাধে। দ্রুতগামী বাসটি উল্টোসাইডে (রং সাইডে) গিয়ে সিএনজিকে আঘাত করে। এসময় সিএনজি যাত্রীরা হতাহত হন। আহত সুনামগঞ্জ সদর উপজেলার লালারচর গ্রামের ঐশী রানী পাল (১৮) শান্তিগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি লালারচর গ্রামের বিনয় ভূষণ পালের মেয়ে। তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে। অন্য আহত সিএনজির চালক রশিদ আহমেদ, তিনি জেলার শান্তিগঞ্জ উপজেলার বসিয়া খাউরি গ্রামের বাসিন্দা রমজান আলীর ছেলে। 

বাসের যাত্রী ছোটন সুত্র দাস জানান, আমি বাসের পেছনের সিটে ছিলাম। বাহাদরপুর এলাকার সামনে আসার পর হঠাৎ খেয়াল করলাম গাড়ি হোঁচট খেয়েছে। পরে দেখি সড়কের একেবারে কিনারে (একপাশে) চলে গেছে গাড়ি। চালক ব্যাকগিয়ারে গাড়ি সড়কে তুলে— দ্রুত চালানো শুরু করে।  আমরা যাত্রীরা চালকের কাছে জানতে চাই ‘কী হয়েছিল, এভাবে চালাচ্ছেন কেন, সে কিছু বলেনি।’ দিরাই সড়কমোড় পাড় হয়ে একটি গ্রামের সামনে বাস থামিয়ে চালক ও হেল্পার পালিয়ে যায়। এসময় যাত্রীরা যে যার মত করে গন্তব্যে ফিরেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক বাস আটক করা হয়েছে। চালক ও হেল্পারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  সুনামগঞ্জ   সড়ক দুর্ঘটনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close