রবিবার ● ৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● জাজিরায় শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি সাঈদ আহমেদ আসলাম       ● মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ      ● মা ইলিশ সংরক্ষণ অভিযান      ● টাকা নিয়েও নৈশপ্রহরী নিয়োগ না দেওয়ার অভিযোগ      ● বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-যুক্তরাজ্যের আলোচনা      ● বড় উন্নয়ন নয়, আগে বাসযোগ্য ঢাকা গড়তে চাই: ইশরাক      ● অটোগ্যাসের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা      ● "শিক্ষার প্রসারে প্রধানমন্ত্রী নানামুখী উদ্যোগ নিয়েছে"      ● পুঁজিবাজারে সংস্কার হলে ব্যাংক খাতের চাপ কমবে: অর্থমন্ত্রী      ● ঐক্যবদ্ধভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে: রাষ্ট্রপতি      ● এসআইয়ের বিরুদ্ধে অভিযোগ      ● পাম্পে ‘গ্যাস নেই’ সাইনবোর্ড      
জুতাহীন পায়ে ফুটবলের জাদু, স্বপ্ন দেখে দেশের হয়ে খেলার
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৭:২১ পিএম আপডেট: ০৫.০৮.২০২৫ ৭:৪২ PM

ভোরবেলা যখন চারদিক নিস্তব্ধ, তখন ঘুম ভাঙে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাড়ে পাঁচআনী গ্রামের এক ছোট্ট ছেলের। নাম তার সোহান, বয়স মাত্র ছয় বছর। প্রথম শ্রেণিতে পড়ছে পাচঁআনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ফজরের নামাজ শেষে একটাই গন্তব্য—মাঠে গিয়ে ফুটবল প্র্যাকটিস করা। 

জুতা নেই, বলটাও ভালো নয়, তবুও সোহানের চোখে বড় স্বপ্ন। সে হতে চায় একজন বড় ফুটবলার। তার ফুটবল খেলার ভিডিও ইতোমধ্যেই ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ড্রিবলিং, পাস কিংবা গোল—সব কিছুতেই যেন এক জাদুকরী ছোঁয়া। অনেকেই বলছেন, “এই ছেলে একদিন মেসির মতো হবে।”

কিন্তু এই প্রতিভার পেছনের গল্পটা হৃদয়ছোঁয়া। সোহানের বাবা মো. সোহেল প্রধান একজন সাইকেল মেকানিক। দিনমজুরি করে সংসার চালাতে হয়। অভাবের সংসারে কোচিং তো দূরের কথা, ছেলের জন্য এক জোড়া ভালো জুতা কেনার সামর্থ্যও নেই।

“আমি নিজেই ওকে মাঠে নিয়ে যাই। ওর চোখে যে স্বপ্ন দেখি, তাতে নিজের কষ্ট ভুলে যাই। জুতা দিতে না পারলেও ওর স্বপ্নে কখনো কমতি রাখিনি,”—বলছিলেন আবেগময় কণ্ঠে বাবা সোহেল।

সোহানের একটাই কথা—“আমি মেসির মতো খেলতে চাই, দেশের হয়ে মাঠে নামতে চাই।” এই কথা বলতে বলতেই তার ছোট্ট চোখজোড়া যেন আগুনের মতো জ্বলে উঠছিল।

তবে দুঃখের বিষয়, শুধু এক জোড়া জুতার অভাবে সে অনেক সময় মাঠে নামতেই পারে না। অথচ সোহান এখন আর শুধুই পাঁচআনীর ছেলে নয়, সে এখন দেশের সম্পদ—এমনটাই মনে করছেন স্থানীয়রা।

জহিরাবাদ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ক্রীড়া সংগঠক মোবারক হোসেন বলেন, “এই ছেলেটির পায়ে যে জাদু, তা আমাদের বিস্মিত করেছে। আমরা বিষয়টি ক্রীড়া সংস্থা ও প্রশাসনের নজরে আনার চেষ্টা করছি। ওর পাশে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব।”

এই দেশের প্রত্যন্ত গ্রামেগঞ্জে এমন আরও অনেক সোহান লুকিয়ে আছে। কেউ সুযোগের অভাবে হারিয়ে যায়, কেউবা উঠে আসে আলোয়। সোহানের চোখে সেই আলো আছে। যদি আমরা সকলে একটু হাত বাড়াই, হয়তো একদিন সে বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামবে—লাল-সবুজের পতাকা উঁচিয়ে ধরে বিশ্বকে তাক লাগিয়ে দেবে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  ফুটবল   চাঁদপুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close