শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মসজিদুল হারাম ও মসজিদে নববিতে শিশুদের স্ট্রলার ব্যবহারে নতুন নির্দেশনা      ● দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে ঋতুপর্ণার গাড়ি, অল্পের জন্য রক্ষা      ● যে ৭ অভ্যাস অ্যাসিডিটি বাড়িয়ে দেয়      ● সুইমিং পুলে লাস্যময়ী অপু বিশ্বাস      ● বিশ্ববাজারে এক ধাক্কায় ৩ শতাংশ কমে গেল স্বর্ণের দাম      ● রায় লিখতে এআইয়ের ওপর নির্ভর করা যাবে না : প্রধান বিচারপতি      ● বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক : আইনমন্ত্রী      ● ফ্যামিলি কার্ড শুমারি শুরু, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান      ● কয়রায় গভীর রাতে দোকানে আগুন, ক্ষতি ৩ লাখ টাকা      ● সাদুল্লাপুরে পেট্রোলবোমা ও ককটেল উদ্ধার      ● মোংলায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ঘুরে দেখলেন দর্শনার্থীরা      ● জিয়া পরিবারের নামে ক্রীড়া টুর্নামেন্ট আয়োজনে লাগবে সরকারি অনুমতি      
মসজিদুল হারাম ও মসজিদে নববিতে শিশুদের স্ট্রলার ব্যবহারে নতুন নির্দেশনা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৮:১৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববিতে শিশুদের নিয়ে আসা মুসল্লি ও ওমরাহ যাত্রীদের সুবিধার্থে বেবি স্ট্রলার ব্যবহারে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নতুন নির্দেশনা অনুযায়ী, মসজিদুল হারামে স্ট্রলার নিয়ে প্রবেশের জন্য পাঁচটি নির্দিষ্ট প্রবেশপথ এবং ভেতরে স্ট্রলার ব্যবহারের জন্য তিনটি নির্ধারিত স্থান নির্ধারণ করা হয়েছে।

গত ১৯ নভেম্বর এক তথ্যচিত্রের মাধ্যমে এ নির্দেশনা প্রকাশ করে পবিত্র দুই মসজিদের পরিচালনা ও সেবা কার্যক্রমবিষয়ক জেনারেল অথরিটি।

নির্ধারিত পাঁচটি প্রবেশপথ

নির্দেশনা অনুযায়ী, শিশুদের স্ট্রলার নিয়ে মসজিদুল হারামে প্রবেশের জন্য নির্ধারিত পথগুলো হলো—

১. আজিয়াদ ব্রিজ।
২. কিং ফাহাদ লিফট।
৩. আল-আরকাম লিফট।
৪. আল-আরকাম ব্রিজ প্রবেশপথ।
৫. তৃতীয় সৌদি সম্প্রসারণের সব প্রবেশপথ।

স্ট্রলার ব্যবহারের নির্ধারিত তিনটি স্থান

মসজিদের ভেতরে বেবি স্ট্রলার ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে তিনটি নির্দিষ্ট এলাকায়। এগুলো হলো-

১. প্রথম তলা।
২. মসজিদের ছাদ।
৩. তৃতীয় সৌদি সম্প্রসারণ এলাকা।

কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুদের স্ট্রলার নিয়ে আসা পরিবারগুলোকে অবশ্যই নির্ধারিত প্রবেশপথ ব্যবহার করতে হবে। একই সঙ্গে মসজিদের ভেতরে স্ট্রলার চালানোর ক্ষেত্রে নির্ধারিত স্থানগুলোর নিয়ম অনুসরণ করতে হবে।

সংশ্লিষ্টদের আশা, নতুন এ ব্যবস্থার ফলে শিশুদের নিয়ে ইবাদত করতে আসা মুসল্লি ও ওমরাহ যাত্রীদের চলাচল আরও সহজ ও সুশৃঙ্খল হবে। পাশাপাশি পবিত্র মসজিদুল হারামে অন্য মুসল্লিদের স্বাভাবিক চলাচল নির্বিঘ্ন রাখতেও এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close