শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● জাতীয় এসএমই পণ্য মেলা শুরু হচ্ছে রোববার      ● আইসিইউতে পরিচালক মাতিয়া বানু শুকু      ● মা হলেন মৌসুমী হামিদ      ● মসজিদুল হারাম ও মসজিদে নববিতে শিশুদের স্ট্রলার ব্যবহারে নতুন নির্দেশনা      ● দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে ঋতুপর্ণার গাড়ি, অল্পের জন্য রক্ষা      ● যে ৭ অভ্যাস অ্যাসিডিটি বাড়িয়ে দেয়      ● সুইমিং পুলে লাস্যময়ী অপু বিশ্বাস      ● বিশ্ববাজারে এক ধাক্কায় ৩ শতাংশ কমে গেল স্বর্ণের দাম      ● রায় লিখতে এআইয়ের ওপর নির্ভর করা যাবে না : প্রধান বিচারপতি      ● বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক : আইনমন্ত্রী      ● ফ্যামিলি কার্ড শুমারি শুরু, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান      ● কয়রায় গভীর রাতে দোকানে আগুন, ক্ষতি ৩ লাখ টাকা      
জাতীয় এসএমই পণ্য মেলা শুরু হচ্ছে রোববার
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৮:২৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা শুরু হচ্ছে আগামীকাল রোববার থেকে। যা চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।

আজ শনিবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

রোববার সকাল ৯টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আটটি ক্যাটাগরিতে আটজন উদ্যোক্তাকে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার’ দেওয়া হবে। ক্যাটাগরিগুলো হলো—বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ), বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তা (নারী), বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তা (পুরুষ), বর্ষসেরা মাইক্রো উদ্যোক্তা (নারী), বর্ষসেরা স্টার্টআপ, বর্ষসেরা গ্রিন এসএমই বিজনেস, বর্ষসেরা প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা এবং বিশেষ উদ্যোক্তা।

মন্ত্রী জানান, এবারের মেলায় সারাদেশের প্রায় সাড়ে ৩৫০টি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান অংশ নেবে। এর মধ্যে প্রায় ৬০ শতাংশ নারী উদ্যোক্তাদের প্রতিষ্ঠান। এ ছাড়া সরকারের অগ্রাধিকার প্রকল্প ‘এক গ্রাম এক পণ্য’, সারাদেশের এসএমই ক্লাস্টার ও অগ্রাধিকার খাতের ৭৮টি এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ২৮টি প্রতিষ্ঠান অংশ নেবে।

মেলায় প্রতিদিন এসএমইবিষয়ক কর্মশালা, প্রশিক্ষণ এবং ব্যাংকার-উদ্যোক্তা ঋণ সংযোগ অনুষ্ঠানের আয়োজন করা হবে। মেলার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকছে সিটি ব্যাংক এবং সহযোগী পৃষ্ঠপোষক ব্র্যাক ব্যাংক। গোল্ড স্পন্সর হিসেবে থাকছে সোনালী ব্যাংক, ব্যাংক এশিয়া, আইডিএলসি ফাইন্যান্স, ওয়ান ব্যাংক ও লংকাবাংলা ফাইন্যান্স। সিলভার স্পন্সর হিসেবে থাকছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ঢাকা ব্যাংক, ইউনাইটেড ফাইন্যান্স ও আইপিডিসি ফাইন্যান্স।

দেশীয় উৎপাদনকারী বা সেবামূলক মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা মেলায় পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পাবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বিনা প্রবেশমূল্যে মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা।

মেলায় এসএমই ঋণ বিতরণকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনা ও পরামর্শের সুযোগ পাবেন উদ্যোক্তারা। ঋণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যও জানতে পারবেন তারা। ব্যাংক ও উদ্যোক্তা একমত হলে মেলাতেই ঋণের জন্য আবেদন করতে পারবেন উদ্যোক্তারা।







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close