বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নাগরপুরে ‘জুলাই অভ্যুত্থান দিবস’ উপলক্ষে গণমিছিল ও সমাবেশ
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৭:২৬ পিএম

ঐতিহাসিক ‘জুলাই অভ্যুত্থান দিবস’-এর বর্ষপূর্তি উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা অফিস কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা চত্বর ও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়। কর্মসূচিতে ইসলামী আন্দোলনের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সেক্রেটারি এবং টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের মনোনীত এমপি পদপ্রার্থী মোহাম্মদ আখিনুর মিয়া বলেন,

“বর্তমানে দেশে দুর্নীতিবাজ, লুটেরা ও দালালদের দাপট চরমে। ভোটাধিকার হরণ, লুটপাট ও ক্ষমতার অপব্যবহার চলছে গায়ের জোরে। ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব ছাড়া এ দেশের মুক্তি নেই। নাগরপুর-দেলদুয়ারবাসী যদি আমাকে সুযোগ দেন, আমি ইনসাফ, ন্যায় ও উন্নয়নের রাজনীতি গড়ে তুলব।”

এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগরপুর উপজেলা শাখার সভাপতি মোঃ বাবুল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি মুফতি আল-আমীন কাসেমী।

বক্তারা বলেন, ‘জুলাই অভ্যুত্থান’ কোনো সাধারণ ঘটনা নয়; এটি অন্যায়ের বিরুদ্ধে এক ঐতিহাসিক প্রতিবাদ—যা সাহস, ত্যাগ ও ইসলামী আদর্শের প্রতীক। নতুন প্রজন্মকে এই চেতনায় উদ্বুদ্ধ করে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে হবে।

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দেশের শান্তি, ইনসাফ ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:   ‘জুলাই অভ্যুত্থান দিবস’  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close